প্রেমিকার বাড়ির লোকের হাতে প্রহৃত হয়ে অপমানে আত্মঘাতী যুবক

প্রেমিকার বাড়ুর লোকের হাতে প্রহৃত হয়ে অপমানে আত্মঘাতী যুবক

প্রেমিকার বাড়ির লোকজনের হাতে মার খেয়ে অপমানিত হওয়ার পর বিষ খেয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার সকালে কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে মারা গিয়েছে সুজন মন্ডল (১৯)। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উস্তির খোলারামপুর। তার মৃত্যুর খবর শোনার পর পালিয়ে গিয়েছে তার প্রতিবেশী প্রেমিকার বাড়ির লোকজন। পুলিশ জানায় যে এই ঘটনা নিয়ে একটি অভিযোগ জমা পড়েছে ও তদন্ত শুরু হয়েছে।

প্রেমিকার বাড়ির লোকের হাতে প্রহৃত হয়ে অপমানে আত্মঘাতী যুবক

এই গ্রামে মাসকয়েক আগে নতুন বাড়ি করে বসবাস করতে শুরু করে পিন্টু পুরকাইত। তারসঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে সুজন মন্ডলের বাবা শৈলেন মন্ডলের। দুই পরিবারের সদস্যরা একে অপরের বাড়িতে যাতায়াত করে। এই সময়ের মধ্যে পিন্টুর নাবালিকা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে সুজন। দিন কয়েক আগে তারা ঘুরতে গিয়েছিল।

এই কথা জানাজানি হলে পিন্টু পুরকাইত লোকজন নিয়ে এসে সুজনকে মারধর করে বলে অভিযোগ। এরপর অপমানিত হওয়ায় বিষ খায় সুজন। তাকে প্রথমে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে। সেখানে মৃত্যু হয়েছে তার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+