ঠাণ্ডা ঘরে রাজনীতি হয় না! নেতা হতে 'বিতর্কিত' পরামর্শ বঙ্গ বিজেপি সবাপতি দিলীপ ঘোষের

সাম্প্রতিক সময়ে বিতর্কিত মন্তব্য তাঁর পিছু ছাড়ছে না। এদিন ব্যারাকপুরে সিএএ-এর সমর্থনে হওয়া পদযাত্রায় দিলীপ ঘোষ বলেন রাজনীতি নরম মানুষের জায়গা নয়।

সাম্প্রতিক সময়ে বিতর্কিত মন্তব্য তাঁর পিছু ছাড়ছে না। এদিন ব্যারাকপুরে সিএএ-এর সমর্থনে হওয়া পদযাত্রায় দিলীপ ঘোষ বলেন রাজনীতি নরম মানুষের জায়গা নয়। পাশাপাশি তিনি বলেন, জেলে না গেলে রাজনৈতিক দলের নেতা হওয়া যায় না। বিতর্ক বাড়িতে তাঁর মন্তব্য, যদি পুলিশ জেলে নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে এন কাজ করুন যাতে জেলে যেতে হয়।

জেলে না গেলে নেতা নয়, বললেন দিলীপ

জেলে না গেলে নেতা নয়, বললেন দিলীপ

এদিন সকালে ব্যারকপুরে দিলীপ ঘোষ বলেন, যদি আপনি জেলে না যান, তাহলে নেতাই নন। আর পুলিশ যদি জেলে নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে এমন কাজ করতে হবে, যাতে নিজেকেই জেলে যেতে হবে। জেলে গেলেই মানুষ সম্মান করবে বলেই মন্তব্য করেন তিনি।

'রাজনীতি নরম মানুষের জায়গা নয়'

'রাজনীতি নরম মানুষের জায়গা নয়'

একইসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজনীতি নরম মানুষের জায়গা নয়। আর ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি হয় না।

এর আগেও বিতর্কিত মন্তব্য

এর আগেও বিতর্কিত মন্তব্য

এই সপ্তাহের শুরুতেই কলকাতা প্রেসক্লাবে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, নোটবাতিলে লাইনে দাঁড়িয়ে লোক মারা যাওয়ার কথা শোনা গিয়েছে। কিন্তু শাহিন বাগ কিংবা পার্কসার্কাসে শীতে খোলা আকাশের নিচে কেউ অসুস্থ হচ্ছে না, কিংবা মারা যাচ্ছেন না। নেতা হয়ে কোনও সাধারণ মানুষের মৃত্যু কামনা করার, অনেকেই সমালোচনা করেছিলেন। বিক্ষোভকারীরা টাকা পাচ্ছেন বলেও মন্তব্য করেছিলেন দিলীপ।

বুদ্ধিজীবীদের আক্রমণ

বুদ্ধিজীবীদের আক্রমণ

সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনে বুদ্ধিজীবীদের বড় অংশের সমর্থনের সমালোচনা করতে গিয়ে তাঁদেরকে শয়তান এবং পরজীবী বলেও বর্ণনা করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+