বালুরঘাটে মোবাইলে ভাষণ! রায়গঞ্জের সভায় যোগ দিচ্ছেন যোগী
হেলিপ্যাডের জটে শেষ পর্যন্ত বালুরঘাট রেল স্টেশনের মাঠে বিজেপির সমাবেশে যোগ দেওয়া হচ্ছে না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সকাল পর্যন্ত সেখানে কপ্টার নামার অনুমতি দেয়নি প্রশাসন।
হেলিপ্যাডের জটে শেষ পর্যন্ত বালুরঘাট রেল স্টেশনের মাঠে বিজেপির সমাবেশে যোগ দেওয়া হচ্ছে না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সকাল পর্যন্ত সেখানে কপ্টার নামার অনুমতি দেয়নি প্রশাসন। এরপর বাগডোগরা থেকে ফোনেই ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রায়গঞ্জের সভায় যোগ দেবে তিনি।

প্রশাসন অনুমতি দেয়নি। বিকল্প হিসেবে রায়গঞ্জে বিএসএফ-এর হেলিপ্যাডে নামার পরিকল্পনাও নেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। এদিকে, যোগীর সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সকাল থেকে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
বেলা ১১ টা নাগাদ বালুরঘাট রেল স্টেশনের মাঠে সভা করার কথা ছিল যোগী আদিত্যনাথের। দুপুর ২ টোয় ছিল রায়গঞ্জে সভা। সেই সভার সময় এগিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications