গত ৬ বছরে উত্তর প্রদেশে একজন কৃষকও আত্মহত্যা করেননি, যোগীর রাজ্যে সংকটে নেই কৃষকরা
উত্তর প্রদেশে যোগী সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে
যোগী আদিত্যনাথের শাসনে উত্তর প্রদেশে কোনও কৃষক আত্মহত্যা করেননি। কৃষকদের উন্নয়নে সদা তৎপর যোগী সরকার। কীভাবে তাঁদের জীবন যাত্রা এবং আয়ের উন্নয়ন ঘটানো যায় সেদিকেই নজর রয়েছে। সম্প্রতি উত্তর প্রদেশে কৃষিকাজের যন্ত্রাংশের ব্যাঙ্ক তৈরি করা হয়েছে। তাতে ৭৭টি ট্রাক্টর দিয়েছে রাজ্য সরকার। কৃষকরা সেই ট্রাক্টর নিয়ে যাতে কৃষিকাজ সুগম করতে পারেন সেদিকে নজর দেওয়া হচ্ছে।

যোগীর রাজ্যে কৃষকরা এক প্রকার নিরাপদে রয়েছেন। তাঁদের কোনও সংকটের মুখে পড়তে হয়নি। কৃষকরা যাতে উন্নতর প্রযুক্তি ব্যবহার করে কাজ করতে পারে তার জন্য কৃষিকাজের জন্য ব্যবহৃত মেশিনের ব্যাঙ্ক তৈরি করেছে যোগী সরকার। সেই ব্যাঙ্কে ৭৭টি ট্রাক্টর প্রদান করেছে যোগী সরকার। মূলত কৃষি প্রধান দেশ উত্তর প্রদেশ। সবচেয়ে বেশি আখের ফলন হয় উত্তর প্রদেশে। সেকারণে কৃষকদের বড় ভূমিকা রয়েছে রাজ্যের অর্থনীতিতে।
যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই আখ চাষিদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন রাজ্যের আখ চাষীদের অ্যাকাউন্টে মোট ২ লক্ষ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। হোলি উপলক্ষ্যে এই অনুদান দেওয়া হয়েছে। এর আগে এতবড় অনুদান আখ চাষীদের কোনও রাজ্য সরকার দেয়নি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০১৭ সাল পর্যন্ত উত্তর প্রদেশের চাষীরা অত্যন্ত সংকটে দিন কাটাতেন। তাঁদের আর্থিক সংকট চরমে উঠেছিল।
অনাবৃষ্টির জেরে গতবার ফলন কম হয়েছে আখের। কিন্তু কোথাও কোনও চাষীর আত্মহত্যার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজ্যের কৃষকদের সুবিধার্থে সেচ ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে। এর আগে ২০১৭ সালের আগে কৃষকরা জলের অভাবে ফসল পুড়িয়ে দিত। এখন সেই সংকট অনেকটাই মিটে গিয়েছে। এখন রাজ্যের কৃষকদের উন্নয়নের জন্য যোগী সরকার সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছেন। এখন আর বিদ্যুতের অভাবে কৃষকরা তাঁদের ফসল পুড়িয়ে দেন না। সেকারণে ফলনেও কোনও ক্ষতি হয় না। যোগী আদিত্যনাথ দাবি করেছেন গত ৬ বছরে রাজ্যের কোনও কৃষক আত্মহত্যা করেনি।
এখন রাজ্যের কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাষ করেন। তাঁদের ফলনও বেড়েছে। রাজ্যের ৭৭টি আখ চাষীদের কমিটিকে ট্রাক্টর দিয়েছে রাজ্য সরকার। যোগী আদিত্যনাথ দাবি করেছেন যবে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন তবে থেকে রাজ্যের কৃষকদের অবস্থার উন্নতি হয়েছে। যোগী আদিত্যনাথ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের উন্নয়নে একাধিক প্রকল্প শুরু করেছেন। তার সুফল েপতে শুরু করেছেন উত্তর প্রদেশের কৃষকরাও।












Click it and Unblock the Notifications