ডেকরেটারকে মারধরের অভিযোগ! রাজ্যে ফের যোগী আদিত্যনাথের সভা বাতিল
ফের বাতিল হয়ে গেল যোগী আদিত্যনাথের সভা। এদিন বিকেলে ফুলবাগানে এই সভা হওয়ার কথা ছিল। বিজেপির অভিযোগ, সকালে মঞ্চ বাধার কাজ চলার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ডেকরেটারের লোকদের ওপর হামলা চালায়।
ফের বাতিল হয়ে গেল যোগী আদিত্যনাথের সভা। এদিন বিকেলে ফুলবাগানে এই সভা হওয়ার কথা ছিল। বিজেপির অভিযোগ, সকালে মঞ্চ বাধার কাজ
চলার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ডেকরেটারের লোকদের ওপর হামলা চালায়। ডেকরেটার মালিককে মারধর করার পাশাপাশি সভামঞ্চ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

এদিন ফুলবাগানের সভা ছাড়াও হাবড়া ও বেহালার জেমল লং সরণিতে সভা রয়েছে যোগী আদিত্যনাথের। সেই সভা দুটি যথা সময়েই হবে বলে জানা গিয়েছে। এছাড়াও রাজ্য বিজেপি দফতরে তিনি সাংবাদিক বৈঠক করবেন।
এর আগেও পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের সভা বাতিল হয়েছে। কোনও সময় হেলিকপ্টার নামতে জটিলতা তৈরি হওয়া কিংবা সভাস্থলের অনুমতি না পাওয়া কারণ হিসেবে উঠে এসেছিল।
রাজ্য থেকে বিজেপির টার্গেট ২৩ টি আসন। তবে অমিত শাহ দাবি করেছেন, এর থেকেই বেশি আসন পাবেন তারা। মঙ্গলবার কলকাতা শহরে ছিল
অমিত সাহের রোড শো। সেই রোড শোকে ঘিরে পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছিল। বুধবার যোগী আদিত্যনাথের পাশাপাশি দুটি জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications