Yogi Adityanath:বর্ষার মুখে আখচাষীদের জন্য বড় খবর, কেন্দ্রের সিদ্ধান্তের প্রশংসায় যোগী আদিত্যনাথ
আখচাষীদের জন্য সহায়ক মূল্য বাড়িয়েছে কেন্দ্র। মোদী সরকারের এই সিদ্ধান্তের ভূয়ষী প্রশংসা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আসলে উত্তর প্রদেশে আখচাষীদের সংখ্যা সবচেয়ে বেশি। গোটা দেশে সিংহভাগ আখ উত্তর প্রদেশেই উৎপন্ন হয়।
কয়েকদিন আগেই আখের সহায়ক মূল্য বাড়িয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তের জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েেছন কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন চাষীরা। তাঁরা কম ক্ষতির সম্মুখীন হবেন। গত বুধবারই আখের সহায়ক মূল্য বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র।

নতুন নির্দেশিকায় আখচাষীদের কাছ থেকে আখ কিনতে হলে মিল মালিকদের কুইণ্টাল প্রতি ৩১৫ টাকা দিতে হবে। ২০২৩-২৪ অর্থবর্ষ থেকেই এই নতুন দাম কার্যকর করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করে যোগী আদিত্যনাথ বলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা আখ চাষীদের কথা মাথায় রেখে যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এবং এতটা পর্যন্ত সহায়ক মূল্য বাড়ানো এর আগে কোনওদিন হয়নি।
আখচাষীদের কুইন্টাল প্রতি ৩১৫ টাকা দরে দাম দিতে হবে এতোটা সহায়ক মূল্য বৃদ্ধি এর আগে কোনও সরকার করেনি। কেন্দ্রের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন আখচাষীরা। তাঁদের দুর্দশার দিন কাটবে বলে মনে করছেন যোগী আদিত্যনাথ। মিল মালিকরা আর তাঁদের ঠকিয়ে নিতে পারবেন না। প্রতিবছর আখচাষীরা মিল মালিকদের কাছে প্রবল প্রতারণার শিকার হয়ে থাকেন। তাঁরা ফসলের ঠিক মতো দাম পান না। কিন্তু এবার আর সেটা হবে না বলেই মনে করছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications