এবার চাষীদের কাছে আলু কিনবে যোগী সরকার, বাজারের থেকে অনেকটাই বেশি দাম পাবেন কৃষকরা

উত্তর প্রদেশের চাষীদের কাছ থেকে আলু কিনবে যোগী সরকার

উত্তর প্রদেশের চাষীদের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার উত্তর প্রদেশের চাষীদের কাছ থেকে আলু কিনবে যোগী সরকার। প্রতিবছর আলুর দাম পড়ে যাওয়ায় প্রবল সংকটের মধ্যে পড়তে হয় আলু চাষীদের এবার পরিত্রাতা হিসেবে এগিয়ে এসেছেন যোগী সরকার। কুইন্টাল প্রতি ৬৫০ টাকা দরে আলু কিনবে রাজ্য সরকার। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বাজারের থেকে অনেকটাই বেশি দাম পাবেন কৃষকরা

উত্তর প্রদেশে চাষীদের কল্যাণে একাধিক কাজ করছে যোগী সরকার। এবার তাঁরা যাতে ফসলের সঠিক দাম পান সেদিকে নজর দিয়েছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের চাষীদের কাছ থেকে আলু কেনার কথা ঘোষণা করেছেন িতনি। কুইন্টাল প্রতি ৬৫০ টাকা দলে আলু কিনবেন তিনি। আলু উৎপাদনে অনেকটাই বড় ভূমিকা রয়েছে উত্তর প্রদেশের। অনেকটাই আলু উৎপাদন হয় উত্তর প্রদেশে। কিন্তু প্রতিবছরই দাম সংকটে পড়েন চাষীরা। অর্থাৎ উত্তর প্রদেেশর চাষীরা মহাজনদের কাছে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন।

উত্তর প্রদেশের ফারুকাবাদ, কুশাম্বি, উন্নাও, মইনপুর,এটা, কাশগঞ্জ, বরেলি জেলায় ইতিমধ্যেই আলু কেনার জন্য সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। সেই সেন্টারগুলিতে মাপ করে আলুচাষীদের কাছ থেকে আলু কিনবে উত্তর প্রদেশ সরকার। চাষীদের যাতে মহাজনদের কাছে ঠকতে না হয় সেকারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে আলুচাষীদের প্রবল কষ্টের মধ্যে থাকতে হত। তাঁদের কম দামে আলু বিক্রি করে দিতে হত। কারণ আলু মজুত করে রাখার মত পর্যাপ্ত হিমঘর ছিল না রাজ্যে। মহাজনরা কম দামে চাষীদের কাছ থেকে আলু কিনে নিয়ে যেত।

যোগী সরকার আসার পর রাজ্যে কৃষকদের আত্মহত্যার প্রবণতা অনেকটাই কমেছে। যোগী আদিত্যনাথ সরকার কয়েকদিন আগেই কৃষকদের সমবায় সংস্থায় ১৭টি ট্রাক্টার দান করেছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী কিষান যোজনার টাকাও উত্তর প্রদেশের কৃষকরা পেতে শুরু করেছেন। মোদী সরকার কৃষকদের আয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই পথেই এগোতে শুরু করেছে যোগী সরকার। কৃষকদের ফলনে যাতে প্রকৃতির কোপ না পড়ে তার জন্য সঠিক সেচ ব্যবস্থা তৈরি করা হচ্ছে । এমনকী তাঁদের চাষের কাজে বিদ্যুতের ব্যবহার যাতে সঠিক ভাবে কৃষকরা করতে পারেন তার ব্যবস্থাও করেছে যোগী সরকার। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যেন তাঁরা কোনও ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যোগী সরকার কড়া নজর রাখছেন। চাষীদের উন্নয়নে উত্তর প্রদেশ সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+