যোগী সরকার বিদ্যুৎ চুরি বন্ধ করতে নয়া উদ্যোগ নিল, উত্তরপ্রদেশে চালু বিজলি মিত্র
যোগী সরকার উত্তরপ্রদেশে সম্প্রতি চালু করেছে বিজলি মিত্র প্রকল্প। এই প্রকল্প চালু করে রাজ্যে বিদ্যুৎ চুরি বন্ধ করাই লক্ষ্য যোগী আদিত্যনাথের। রাজনৈতিক মহল মনে করছে যোগী সরকারের একটি অভিনব উদ্যোগ হল এটি। এই উদ্যোগের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে যোগী প্রশাসন।
উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা ইউপিপিসিএল ওয়েবসাইটে সম্প্রতি বিজলি মিত্র লিঙ্কটি চালু করা হয়েছে। এই লিঙ্কের মাধ্যমে ইউপিপিসিএলকে বিদ্যুৎ চুরির রিপোর্ট করা যাবে। গোপন থাকবে অভিযোগকারির পরিচয়। অর্থাৎ নাম ও পরিচয় প্রকাশ না করেই অপরাধীদের আইনের আওতায় আনতে পারবেন সাধারণ মানুষ।

উত্তরপ্রদেশে রাজ্য সরকার প্রতিটি পরিবারকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থাপন করেছে। সেইসঙ্গে বিদ্যুৎ চুরি বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। সম্প্রতি যোগী সরকার অবৈধ বিদ্যুৎ সংযোগ রেখা গ্রাহকদের চিহ্নিত করার কাজ করছে। তাঁদের বৈধ সংযোগ দেওয়ার জন্য একটি প্রচারও শুরু করেছে।
যোগী আদিত্যনাথ জানিয়েছেন এই উদ্যোগ বিজলী মিত্র অভিযানেরই অংশ। আর এ প্রসঙ্গে ইউপিপিসিএলের চেয়ারম্যান এম দেবরাজ জানিয়েছেন, বর্তমানে ইউপিপিসিএলে চুরির রিপোর্ট করার জন্য যে নিয়ম চালু ছিল, তাতে অভিযোগকারীদের তাদের মোবাইল ফোন নম্বর, ডিসকমের নাম ডদিতে হত ইউপিপিসিএলে।

ফলে কেউ অভিযোগ জানাতে চাইতেন না। কিন্তু এখন সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন আর ইউপিপিসিএলের উপলব্ধ লিঙ্কে নাম-পরিচয় দিতে হবে না। ফলে অভিযোগ জানাতে আর বাধা থাকছে না। এই অনন্য উদ্যোগের লক্ষ্য গোপনীয়তা বজায় রেখে বিদ্যুৎ চুরি শনাক্ত করা।
বিদ্যুৎ কর্পোরেশন ব্যবস্থাপনা জনগণের কাছ থেকে বিদ্যুৎ চুরি সম্পর্কে সর্বাধিক তথ্য পাওয়ার চেষ্টা করছে। এই উদ্যোগে গ্রাহকদের স্বার্থ রক্ষা করাই প্রধান উদ্দেশ্য যোগী সরকারের। অভিযোগকারীরা বিদ্যুৎ চুরির ঠিকানা প্রকাশ করতে কর্পোরেশনের ওয়েবসাইট www.upenergy.in-এর হোমপেজে গিয়ে বিজলী মিত্র লিঙ্ক 'bijlimitra.uppcl.org' ব্যবহার করে তথ্য দিতে পারেন।

এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই অভিযোগের পেজ খুলে যাবে। এতে বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত ব্যক্তির নাম লিখতে হবে। পরের কলামে জনগণকে বিদ্যুৎ চুরির স্থানের ঠিকানা উল্লেখ করতে হবে। এর পর জেলার নাম লিখতে হবে। পরবর্তী কলামে ল্যান্ডমার্ক, এবং বিদ্যুৎ চুরি সম্পর্কে তথ্য দিতে হবে।
আবার ফোটো এবং ভিডিও আপলোড করার সুবিধাও রয়েছে এই লিঙ্কে।ক্যাপচা কোড দিয়ে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে বি্দ্যুৎ বিভাগ অভিযোগ পাবে। তারপর যথারীতি তদন্ত শুরু হবে এবং অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে যোগী সরকার নিয়মানুযায়ী সংযোগ ছাড়াই বিদ্যুত ব্যবহার করা মানুষকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছিল।












Click it and Unblock the Notifications