মোদীর পাঠানো টাকা খেয়ে নেন মমতার গুন্ডারা! পুরুলিয়ার সভা থেকে তোপ যোগীর
মমতার জমানায় ক্রমেই পিছিয়ে পড়ছে বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন এগিয়ে যাচ্ছে দেশ, তখন বাংলা পশ্চাদমুখী।
মমতার জমানায় ক্রমেই পিছিয়ে পড়ছে বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন এগিয়ে যাচ্ছে দেশ, তখন বাংলা পশ্চাদমুখী। বাংলাকে উন্নয়নমুখী করতে, নতুন বাংলা গড়তে পরিবর্তন জরুরি। একমাত্র বিজেপিই পারে বাংলাকে উচ্চাসনে তুলে ধরতে। তাই ক্ষমতায় আনতে হবে বিজেপিকে। গড়তে হবে সোনার বাংলা।

মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে যোগী আদিত্যনাথ বলেন, বাংলাকে টাকা দিচ্ছে কেন্দ্র। কিন্তু সেই টাকা বাংলায় মানুষ পাচ্ছেন না। কেন্দ্রের পাঠানো সব টাকা খেয়ে নেন তৃণমূলের গুন্ডারা। উত্তরপ্রদেশে এসপি-বিএসপি গুন্ডাদের শায়েস্তা করেছি, এবার বাংলায় তৃণমূলের গুন্ডাদের শায়েস্তা করতে হবে। তবেই রাজ্য বাঁচবে, দেশ এগিয়ে যাবে।
যোগী আদিত্যনাথ বলেন, বাংলায় যেদিন বিজেপি সরকার আসবে, সেদিন সবার আগে তৃণমূলের গুন্ডাদের বাংলা থেকে তাড়াব। সোনার বাংলায় তাঁদের কোনও জায়গা হবে না। এদিন কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার নেই তৃণমূলের। তিনি তৃণমূল সরকারের ইস্তফা দাবি করেন।
উল্লেখ্য, যোগী আদিত্যানাথের সভা নিয়ে বিতর্ক তৈরি হয়। তাঁর হেলিকপ্টার নামার অনুমতি পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে। আগের দিনের সভা বাতিল হওয়ার পর মোবাইলে ভাষণ শুনিয়েছিলেন যোগী, এদিন অবশ্য সড়কপথেই এলেন বাংলায়। দিলেন তৃণমূল সরকারের পতনের ডাক।












Click it and Unblock the Notifications