Weather Update: শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এগিয়ে আসছে উপকূলের দিকে, ১১ জেলায় জারি হলুদ সতর্কতা
আরও শক্তি বাড়িয়ে ফেলেছে নিম্নচাপ। তার জেরে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে শহরে। বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানানো হয়েছে।
অর্থাৎ নিম্নচাপ শক্তিবাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। আগেই উপকূলবর্তী জেলা গুলিতে সতর্কতা জারি করা হয়েছিল। সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে জলোচ্ছ্বাস বেড়েছে। তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। ধীরে ধীরে ওড়িশার দিকে এগোচ্ছে নিম্নচাপটি।

দিও নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় অনেকটাই শক্তি হারিয়ে ফেলবে। তবে রাজ্যের একাধিক জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১১ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে যে জেলা গুলিতে ভারী বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া।












Click it and Unblock the Notifications