Year Ender 2021: একটি মাত্র পুরসভায় ভোট, তৃণমূলের 'ঐতিহাসিক' জয়
Year Ender 2021: একটি মাত্র পুরসভায় ভোট, তৃণমূলের 'ঐতিহাসিক' জয়
আইন-আদালতের বাধা টপকে ২০২১-এ রাজ্যে একটি মাত্রই পুর কর্পোরেশনের নির্বাচন (E'ection) সম্পন্ন হয়েছে। আর কয়েকটি কয়েকটির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতার ছোট লালবাড়ির দখল ফের গিয়েছে তৃণমূলের (Trinamool Congress) দখলে। এনিয়ে পরপর তিনবার। তবে করোনা পরিস্থিতিতে এবারের ভোট যথেষ্টই তাৎপর্যপূর্ণ ছিল। সেই নির্বাচনকে তৃণমূলের তরফ থেকে ঐতিহাসিক বলেও দাবি করা হয়েছে। কেননা এবার তারা যে আসন পেয়েছে, এর আগে অন্য কেউ সেই সংখ্যক আসন পায়নি।

শুরু থেকেই আদালতে মামলা
শেষবার কলকাতা পুরসভায় ভোট হয়েছিল ২০১৫ সালে। সেক্ষেত্রে ২০২০ থেকে এই ভোট বকেয়া ছিল। যেখানে এম থ্রি ইভিএম নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট পরিচালনা করে সেখানে রাজ্য নির্বাচন কমিশন প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকা এম ১ ও এম ২ ইভিএম নিয়েই এবারের নির্বাচন সম্পন্ন করেছে। যদিও এই প্রক্রিয়ায় তাঁদেরকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। নির্বাচন নিয়ে মামলা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এবং তারপরে সুপ্রিম কোর্টেও গিয়েছে।

এড়ানো যায়নি হিংসা, বিরোধীদের অভিযোগ
এবারের নির্বাচনেই এড়ানো যায়নি হিংসা। এর পাশাপাশি বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ভয় দেখানোর অভিযোগ তুলেছে আগের মতোই। ভোটে নিরাপত্তার কারণে প্রতিটি বুথে সিসি ক্যামেরার বন্দোবস্ত করা হলেও, তা মুখ কোনও কোনও জায়গায় ঘুরিয়ে দেওয়া কিংবা সাদা কাগজ মেরে দেওয়ার মতো অভিযোগও সামনে এসেছে।

নির্বাচনের ফলাফল
এবারের কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল ১৪৪ টি আসনের মধ্যে ১৩৪ টি আসন পেয়েছে। অন্যদিকে বিধানসভা শূন্য হওয়া বাম-কংগ্রেসের আসন সংখ্যা ২ টি করে। রাজ্যের প্রধান বিরোধী বিজেপি এই নির্বাচনে ৩ টি আসন দখল করে। আর নির্দলরা পেয়েছে তিনটি আসন। তবে এই তিন নির্দলই তৃণমূলের টিকিট না পেয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। জেতার পরেই তাঁরা দলে যোগ দেওয়ার কথা বললেও, তৃণমূলের তরফে এখনই এব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়ার বিরোধিতা করা হয়েছে।

তৃণমূলের 'ঐতিহাসিক' জয়
২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রথমে ২১৩ টি আসনে জয়লাভ করে। পরে উপনির্বাচনে তাদের আসন সংখ্যা আরও বাড়ে। বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল সবার থেকে এগিয়ে ছিল কলকাতায়। ফলে কলকাতা পুর নির্বাচনে তাদের জয় ছিল সময়ের অপেক্ষা। সেই পরিস্থিতিতেও ভোটের দিন কলকাতা উত্তর থেকে দক্ষিণে বিরোধীদের অভিযোগকে ঘিরে রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন তৃণমূলের বিরুদ্ধেই।

জানুয়ারিতে যেসব পুরসভায় ভোট
কলকাতার পুরভোটের প্রক্রিয়া মেটার পরেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে ৪ পুর কর্পোরেশনে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। সেগুলি হল বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, আসনসোল। ২২ জানুয়ারি এই নির্বাচনের দিন স্থির হয়েছে। প্রসঙ্গত বিধাননগরে ৪১ টি, চন্দননগরে ৩৩ টি, শিলিগুড়িতে ৪৭ টি এবং আসানসোলে ১০৬ টি ওয়ার্ড রয়েছে। ২৫ জানুয়ারি এই চার পুরসভার নির্বাচনের ফল ঘোষণা। তবে অপর পুর কর্পোরেশন হাওড়া এই তালিকা থেকে বাদ গিয়েছে। বালিকে হাওড়া থেকে বাদ দেওয়া সংক্রান্ত আইনি জটিলতার কারণে আপাতত হাওড়ায় নির্বাচন করাতে পারছে না রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক পর্যবেক্ষরা মনে করছেন, এই চার পুরসভা মধ্যে তৃণমূল শিলিগুড়ি এবং আসানসোলে বিরোধীদের বাধার মুখে পড়তে পারে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications