যাদবপুরে বিজেপির প্রচারে 'খালি'! 'বড়ভাই'কে পাশে নিয়ে কী বললেন অনুপম
ভোট প্রচার ঘিরে ক্রমেই বেড়ে চলেছে রাজ্যজুড়ে তাপ উত্তাপের পালা। বিভিন্ন প্রার্থী তাঁদের নিজের সমর্থনে একাধিক তারকাকে ভোট প্রচারে নিয়ে আসছেন।
ভোট প্রচার ঘিরে ক্রমেই বেড়ে চলেছে রাজ্যজুড়ে তাপ উত্তাপের পালা। বিভিন্ন প্রার্থী তাঁদের নিজের সমর্থনে একাধিক তারকাকে ভোট প্রচারে নিয়ে আসছেন। আর প্রচারে এদিন কলকাতার রাজপথে দেখা যায় রেস্টলার দ্য গ্রেট খালিকে। এদিন অনুপমের মনোনয়নে ঘিরে মিছিলে ছিলেন দ্য গ্রেট খালি।

খালিকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে গিয়ে অনুপম বলেন,'আমেরিকা থেকে ওয়ার্ল্ড রেস্টলিং চ্যাম্পিয়নশিপ ছেড়ে খালি আমার মনোনয়নের জন্য এসেছেন'। পাশাপাশিস খালিকে বড়ভাই হিসাবে দাবি করে অনুপম হাজরার দাবি, তিনি যাদবপুরের আসন জিতলে সেখানকার মানুষ খালিকে রেস্টলিং লাইভে দেখবেন। দাবি করে এদিন অনুপম বলেন,' সকলে ভোট দিতে পারলে জিতবই। ' এককালের তৃণমূলের সাংসদ অনুপম বর্তমানে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। অনুপম এদিন দাবি করেন, গোটা বাংলা জুড়ে চলছে তৃণমূলের জঙ্গলের রাজত্ব। এরপর, দ্য গ্রেট খালিও অনুপমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি যেন ১ লক্ষ ভোটে যাদবপুর থেকে জয়ী হন।
Kolkata: Wrestler The Great Khali campaigns for BJP's Jadavpur candidate Anupam Hazra. #WestBengal pic.twitter.com/kDH9vghZFi
— ANI (@ANI) April 26, 2019
যাদবপুরে এদিন প্রচারে চমক দিয়ে অনুপম হাজরার সঙ্গে হুড খোলা জিপে দেখা গেল রেস্টলার দ্যা গ্রেট খালিকে। সেখানে বিজেপির প্রচারে এই সেলেব্রিটিকে দেখতে রীতিমত ভিড় উপচে পড়ে। বিজেপির মিছিল যতই এগোয় ততই শোনা যায়, 'জয় শ্রীরাম' ধ্বনি। আগেই খবর ছিল যে কলকাতায় এদিন প্রচারে আসছেন খালি। আর সেইমত জমতে থাকে ভিড়ও।
উল্লেখ্য়, অনুপম রায়ের প্রতিদ্বন্দ্বী মিমি চক্রবর্তী এদিনই জমা দেন মনোনয়ন। উল্লেখ্য, আগামী ১৯ মে ভোট হতে চলেছে কলকাতার যাদবপুর কেন্দ্রে।












Click it and Unblock the Notifications