বিজেপির সঙ্গে মিলে গেল আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের কথা! গুলি কাণ্ডে এখনও নিখোঁজ ২ দুষ্কৃতী

বিজেপির দাবির সঙ্গে মিলে গেল বজবজে আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের কথা। সোমবার দলের পার্টি অফিসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার।

বিজেপির দাবির সঙ্গে মিলে গেল বজবজে আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের কথা। সোমবার দলের পার্টি অফিসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার। সূত্রের খবর অনুযায়ী, আক্রান্ত নেতার অভিযোগ, স্থানীয় তৃণমূল সভাপতি শ্রীমন্ত বৈদ্যর নেতৃত্বে কামাল খান আর কায়েশরাই তাঁর ওপর গুলি চালিয়েছে।

বিজেপির দাবির সঙ্গে মিলে গেল আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের কথা! বজবজ কাণ্ডে এখনও নিখোঁজ ২ দুষ্কৃতী

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের পর ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলে সোমবার। গুলিবিদ্ধ হন বজবজের তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার। দলীয় অফিসেই তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূল কাউন্সিলর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

এই গুলিকাণ্ড প্রসঙ্গে বজবজ পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত জানিয়েছিলেন, এর পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছেন। পরে একই তথা বলেছিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যদিও বিজেপি-র তরফে শুরু থেকেই অভিযোগ তোলা হয়েছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে। বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেছিলেন, নিজেরা মারামারি করে মরছে। তৃণমূল বিনাশের শেষ লগ্ন চলে এসেছে এবার।

সূত্রের খবর অনুযায়ী, মিছুন টিকাদার বলেছেন, শ্রীমন্ত বৈদ্যের লোকজন দীর্ঘদিন ধরেই তাকে মারার চক্রান্ত করছিল। তিনিও সেই খবর পেয়েছিলেন।
যদিও এসম্পর্কে তৃণমূল নেতা শ্রীমন্ত বৈদ্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+