মায়াপুরের ইসকনে উদ্বোধন হল বিশ্বের বৃহত্তম 'সেবা কেন্দ্র'

মায়াপুরের ইসকনে উদ্বোধন হল বিশ্বের বৃহত্তম 'সেবা কেন্দ্র'

আজ ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে বিশ্বের বৃহত্তম 'সেবা কেন্দ্রের' উদ্বোধন হল। নির্মীয়মাণ 'Temple of Vedic Planetarium' এ আড়াই একরের একটি ফ্লোরে শুরু হল এই 'সেবা' দানের কাজ। এই সুবিশাল ফ্লোরের ভেতর ৬২টি ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরগুলি থেকেই হবে এই সেবা দান।

মায়াপুরের ইসকনে উদ্বোধন হল বিশ্বের বৃহত্তম সেবা কেন্দ্র

সেই ঘরের মধ্যে কোন ঘরে থাকবে ভোগের রান্নার ব্যবস্থা, কোনটিতে তৈরি হবে বিগ্রহের পোশাক ও তার সংরক্ষণ, কনফারেন্স রুম, আবার কোন ঘরে দেওয়া হবে পূজারীদের প্রশিক্ষণ।একই ফ্লোরের মধ্যে এত সব ব্যবস্থা যা বিশ্বের কোন ধর্মীয় স্থানে নেই বললেই চলে।

ফ্লোরটিতে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রনের পাশাপাশি রয়েছে সিসিটিভি ক্যামেরায় মাধ্যমে মনিটরিং এর ব্যবস্থা। টাইল এবং মার্বেল পাথর দিয়ে ঘরগুলি তৈরি করা হয়েছে।

ইসকন জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন এই সেবাদান কেন্দ্রের শুভ সূচনার মাধ্যমে তাঁরা আগামী ২০২২ সালের নির্মীয়মান টেম্পল অব বেদিক প্ল্যানেটেরিয়ামের শুভ উদ্বোধনের লক্ষ্যে একধাপ এগোল। বিশ্বের ৮০টি দেশ থেকে ভক্তরা উপস্থিত হয়েছেন। তা ছাড়াও উপস্থিত ছিলেন সস্ত্রীক ফোর্ড সাহেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+