Women Security: রাতে মহিলাদের নিরাপত্তায় জোর নবান্নের! বিশেষ অ্যাপ সহ ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের ঘোষণা

Women Security: আরজি-কর কাণ্ডে (RG Kar Hospital) তোলপাড় রাজ্য-রাজনীতি। বিচার চেয়ে পথে নামছেন মহিলারা। একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তার দাবিও উঠতে শুরু করেছে। বিশেষ করে সরকারি বিভিন্ন হাসপাতালে এই নিয়ে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়ার ডাক্তার থেকে শুরু করে নার্সরা।

এই অবস্থায় ক্রমশ চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর। প্রবল চাপে অবশেষে টনক নড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। মহিলাদের নিরাপত্তায় আরও জোর দিল নবান্ন। বিশেষ করে রাতে যে সমস্ত মহিলারা কাজ করছেন তাঁদের সুরক্ষায় (Women Security) 'রাত্তিরের সাথী' প্রকল্পের ঘোষণা।

Women Security

ঘটনার পর আজ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) নির্দেশে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হয়। যেখানে কলকাতা এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক, সিআইডি সহ অন্যান্য নিরাপত্তা এজেন্সির অফিসার এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

দীর্ঘ আলোচনায় এদিন মহিলাদের সুরক্ষায় (Women Security) ১০ টি সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান আলাপন বন্দ্যোপাধ্যায়। যেখানে সরকারি হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের সুরক্ষার পাশাপাশি রাতে যে সমস্ত মহিলাদের কাজ করেন তাঁদের নিরাপত্তার কথা বলা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা জানান, হাসপাতালে কর্মরত মহিলাদের জন্য আলাদা রেস্ট রুম রাখতে হবে। পর্যাপ্ত সিসিটিভি লাগাতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন হবে। রাতে বাড়তি মহিলা পুলিশ কর্মীদের নিরাপত্তা বাড়ানো হবে এবং পেট্রোলিং আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এজন্য 'রাত্তিরের সাথী' নামে বিশেষ সেচ্ছাসেবক নিয়োগের কথাও বলা হয়েছে।

শুধু তাই নয়, রাতে বিভিন্ন সংস্থায় কর্মরত মহিলাদের জন্য বিশেষ অ্যাপ আনতে চলেছে সরকার। সেই অ্যাপের মাধ্যমে বিভিন্ন থানা এবং পুলিশের কন্ট্রোল রুমের লিঙ্ক থাকবে বলে জানান আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জরুরি নম্বর ১০০ এবং ১১২ এর কথাও মনে করিয়ে দেন। এছাড়াও বিভিন্ন সংস্থায় সুপ্রিম কোর্টের বিশেষ গাইডলাইন 'বিশাখা কমিটি' যাতে সক্রিয় করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে এদিন নবান্নের তরফে।

পাশাপাশি এদিন আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, রাতের ডিউটিতে টিমের সঙ্গে যাতে মহিলাদের ডিউটি দেওয়া হয় সেদিকে নজর রাখতে হবে। শুধু তাই নয়, ১২ ঘন্টার বেশি মহিলা চিকিৎসক কিংবা নার্সদের ডিউটি শিডিউল যাতে আর না দেওয়া হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপদেষ্টা। এছাড়াও মহিলা চিকিৎসকদের নাইট ডিউটি যতটা কম দেওয়া যায় বা না দেওয়া হয় সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+