অবসরের পরের দিনই পেনশন সহ যাবতীয় পাওনা পাবেন কর্মীরা! কড়া বার্তা রাজ্যের মন্ত্রীর

অবসর পাওয়ার পরেও অনেক ক্ষেত্রেই পেনশন পাওয়া নিয়ে কার্যত কালঘাম ছুটে যায়। অনেক লাল ফিতের জালে আটকে থাকে ফাইল। আর তা পাশ করাতে এক দরজা থেকে অন্য দরজা ঘুরতে হয় এক অবসরপ্রাপ্ত কর্মীকে। যদিও পরিবর্তন সরকারের আমলে এই ছবির অনেক

অবসর পাওয়ার পরেও অনেক ক্ষেত্রেই পেনশন পাওয়া নিয়ে কার্যত কালঘাম ছুটে যায়। অনেক লাল ফিতের জালে আটকে থাকে ফাইল। আর তা পাশ করাতে এক দরজা থেকে অন্য দরজা ঘুরতে হয় এক অবসরপ্রাপ্ত কর্মীকে। যদিও পরিবর্তন সরকারের আমলে এই ছবির অনেকটাই বদল হয়েছে।

এখন পুরোটাই অনলাইন সিস্টেমে হয়ে যায়। কিন্তু এখনও বেশ কয়েকটি পুরসভায় এই সমস্যা রয়ে গিয়েছে। এবার এহেন হয়রানি ঠেকাতে তৎপর হল কলকাতা পুরসভা। একগুচ্ছ ব্যবস্থা নিতে চলেছে পুরসভা।

যাবতীয় পাওনা পাবেন কর্মীরা

যাবতীয় পাওনা পাবেন কর্মীরা

অবসরের পরে দিনের পর দিন ঘুরতে হয় কর্মীকে। এই দরজা থেকে অন্য দরজায় ঘুরতে ঘুরতে জুতোর শোল পর্যন্ত খুলে যায়। তবে এবার থেকে অবসরের পরের দিনই পেনশন সহ যাবতীয় পাওনা পাবেন কলকাতা পুরসভার কর্মীরা, এমনটাই ঘোষণা করলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে পরের দিনই অনলাইনে যাবতীয় পাওনার জন্য আবেদন করতে পারবে পরিবারের সদস্যরা। এমনটাই জানিয়েছেন ফইরহাদ হাকিম। এই সিদ্ধান্তে খুশি পুরসভার কর্মীরা।

শুনেই ক্ষুব্ধ ফিরহাদ

শুনেই ক্ষুব্ধ ফিরহাদ

টক টু কেএমসি নামে একটি প্রোগাম করা হয় কলকাতা পুরসভার তরফে। সেখানে ফোন করেন গড়িয়ার বাসিন্দা এক মহিলা। তিনি জানান, তাঁর স্বামী কলকাতা পুরসভার কর্মী ছিলেন। গতবছর ডেঙ্গুতে মৃত্যু হয় তাঁর। তারপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও বকেয়া পাওনা কিছুই পাননি তাঁরা। একথা শোনা মাত্রই রীতিমতো বিস্মিত হন ফিরহাদ হাকিম। ক্ষুব্ধ হন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপর। তিনি ফোনই ওই মহিলাকে জানান, মঙ্গলবারের মধ্যে যাবতীয় পাওনা তিনি পেয়ে যাবেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার থেকে অবসর গ্রহণের পরের দিনই পেনশন-সহ যাবতীয় পাওনা পেয়ে যাবেন কর্মীরা। কর্মরত অবস্থায় কারও মৃত্যু হলে সেক্ষেত্রে পরের দিনই অনলাইনে আবেদন করা যাবে। যত দ্রুত সম্ভব বকেয়া টাকা তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

কেন্দ্রের নির্দেশিকা রয়েছে

কেন্দ্রের নির্দেশিকা রয়েছে

সময়মতো অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন দিয়ে দিতে হবে। এনিয়ে কোনও গড়িমসি চলবে না। গত কয়েকমাস আগে কেন্দ্রের সব মন্ত্রকে এমনটাই নির্দেশিকা দেয় Department of Pension and Pensioners'। এই দফতরটি কেন্দ্রের Ministry of Personnel and Public Grievance আওতায় পড়ে। অর্থাত্ অবসর নেওয়ার দিনই পেনশনের কাগজপত্র হাতে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। পেনশন আইনের কথা উল্লেখ করে Ministry of Personnel and Public Grievance প্রতিটি মন্ত্রককে জানিয়েছে কোনও কর্মী অবসর নেওয়ার এক বছর আগে তার সব নথিপত্র যাচাই ও অন্যান্য প্রক্রিয়া শুরু করতে হবে।

একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা

একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা

রাজ্যে পালাবদলের পরেই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো পেনশনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি। অবসর পাওয়ার পরেই যাতে রাজ্যের সরকারি কর্মীরা পেণশনের টাকা যাতে পেয়ে যান সে বিষয়ে ব্যবস্থা নেন। আর সেই মতো রাজ্যের সরকারি কর্মীরা পেনশনের পরের দিন টাকা পেয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+