Wonder Kid: দেশ-বিদেশের রাজধানীর নাম মুখস্থ ২ বছরের অভিমন্যুর, বিস্ময় বালক পেল জাতীয় স্বীকৃতি
Wonder Kid: বছর ২ বছর ২ মাস। বিস্ময় বালক সেই অভিমন্যু নন্দী এখন রাতারাতি সেলিব্রিটি। বিরল প্রতিভার অধিকারী হওয়ার সুবাদে তার দখলে এসে গিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস।
প্লে স্কুলেও এখনও ভর্তি করানো হয়নি খুদে অভিমন্যুকে। কিন্তু প্রশ্ন করলেই ভারতের নানা বিষয়ের পাশাপাশি অভিমন্যুর ঠোঁটস্থ বিভিন্ন রাজ্য ও দেশের রাজধানীর নাম।

জিজ্ঞাসা করলেই খেলার ছলে একের পর এক রাজধানীর নাম অবলীলায় বলে দিচ্ছে সঞ্জয় ও সুস্মিতা নন্দীর পুত্র অভিমন্যু। জাতীয় সব চিহ্নের কথা বলছে। ১০ মিনিটে উত্তর দিচ্ছে ৯৮টি প্রশ্নের। সন্তানের সেই ভিডিও তুলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের কাছে পাঠিয়েছিলেন দুর্গাপুরের দম্পতি।
খুদে অভিমন্যুর নামে শংসাপত্র,মেডেল-সহ ইন্ডিয়া বুক অব রেকর্ডসের বই চলে এসেছে নন্দী বাড়িতে। দুর্গাপুরের বিস্ময় বালকের কীর্তিতে গর্বিত দাদু-দিদা, বাবা-মা। দুর্গাপুরের বিধাননগরের জোনাল মার্কেট কলোনির বাসিন্দা অভিমন্যুর প্রখর স্মৃতিশক্তি।
সঞ্জয় নন্দী বললেন, যবে থেকে ও কথা বলতে শিখেছে , তারপর থেকেই সব মনে রাখতে পারে। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। জেনেছি রেকর্ডের কথা। অভিমন্যুও যখন একের পর এক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিল তা দেখেই ভিডিও পাঠানোর সিদ্ধান্ত নিই। মায়ের সঙ্গেই খেলার ফাঁকে প্রচুর বিষয় শিখে ফেলেছে ছোট্ট অভিমন্যু।

এখনও আধো আধো কথা। কিন্তু তার মধ্যেই বলে দিচ্ছে কঠিন কঠিন শব্দ। ভিডিও পাঠানোর সময় সে বিভিন্ন দেশের নাম মুখস্থ করে উঠতে পারেনি। কিন্তু এখন একের পর এক দেশের রাজধানীর নাম বলে দেয় অবলীলায়।
আজ অভিমন্যুর বাড়িতে গিয়ে দেখা গেল সে খেলে বেড়াচ্ছে গোটা ঘরজুড়ে। ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পাঠানো মেডেল নিয়ে খেলছে। মেডেল বা শংসাপত্রের গুরুত্ব সে এই বয়সে না বুঝলেও গর্বিত তার মা। সুস্মিতার কথায়, আমরা ঘরে নানা কথা বললে কিছু শব্দ ও মনে রাখত। তখন থেকেই চেষ্টা শুরু করি বিভিন্ন বিষয় তাকে মুখস্থ করানোর।
মা-বাবা বুঝেছেন যে ছেলে বিরল প্রতিভার অধিকারী। তাই আগামী দিনে ছেলে আরও নাম উজ্জ্বল করুক, এটাই চাইছেন নিতান্ত ছাপোষা এই দম্পতি। এলাকার প্রতিবেশীরাও অবাক অভিমন্যুর কীর্তি দেখে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications