Women's Reservation Bill: সংরক্ষণ বিল পাশ হলে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য কটি লোকসভা ও বিধানসভার আসন থাকবে

Women's Reservation Bill: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন মহিলা সংরক্ষণ বিল অনুমোদন করেছে। নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনের ঐতিহাসিক দিনে এই ঐতিহাসিক আইন পাস করে ঐতিহাসিক কিছু সৃষ্টির প্রস্তুতি চলছে।

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবারেই নতুন সংসদে মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পেশ হতে পারে। সংসদে এই বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই পরিস্থিতিতে এই বিল পাশ হলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ কতটা বাড়বে, তা নিয়ে জোরদার আলোচনা চলছে।

Womens Reservation Bill

যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয়, তাহলে লোকসভায় আসনসংখ্যা হল ৪২। অন্যদিকে বিধানসভার আসন সংখ্যা ২৯৪। মহিলা সংরক্ষণ বিলের অধীনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ অর্থাৎ এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিধান রয়েছে। এই অবস্থায় এই বিল পাশ হলে, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ১৪ টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। আর বিধানসভার কথা ধরলে ২৯৪ টি আসনের মধ্যে ৯৮ টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে।

যদি সারা দেশের কথা ধরা হয়, তাহলে লোকসভার মোট ৫৪৩ টি আসনের মধ্যে ১৭৯ টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। আর রাজ্য বিধানসভাগুলিরে ৪১২৩ টি আসনের মধ্যে ১৩৬১ টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

উল্লেখ্য যে মহিলা সংরক্ষণ বিলটি ঘূর্ণায়মান ভিত্তিতে পরিচালিত হবে। ১৮০ টি লোকসভা আসনে দ্বৈত সদস্যপদ থাকবে। এই আসনগুলির এক তৃতীয়াংশ তফশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত থাকবে।
২০২৭-এর সীমানা নির্ধারণের পরে একই সংখ্যক আসন বৃদ্ধি করা হবে এবং মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে। বর্তমানে লোকসভায় ১৫ শতাংশ আসনে মহিলা সাংসদ রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+