Local Train Women Security: আরজি করের জের! মহিলা কামরায় উঠতেই গ্রেফতার পুরুষযাত্রী, সংখ্যাটা কত জানেন?
Local Train Women Security: কর্মস্থল হোক কিংবা রাস্তাঘাট! বিভিন্ন ঘৃণ্য মানসিকতার শিকার হতে হয় মহিলাদের। বিশেষ করে লোকাল ট্রেনে বিভিন্ন ধরনের ঘটনার সাক্ষী হয় তাঁরা। মহিলাদের জন্য নির্দিষ্ট কামরা থাকলেও নানা ধরনের ঘটনা ঘটে যায় সেখানেও। বহু ক্ষেত্রেই লোকাল ট্রেনের মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রেলকে। আরজি কর কাণ্ডে তোলপাড় বাংলা।
এর মধ্যে এবার ট্রেনে মহিলাদের সুরক্ষা আরও নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ পূর্ব রেলের। আর তা বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিল পূর্ব রেল। রেলের দাবি, মহিলা যাত্রীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ (Local Train Women Security) নেওয়া হয়েছে।

বিশেষ করে পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ মহিলা যাত্রীদের উদ্বেগ এবং আতঙ্ক দূর করতে লাগাতার কাজ চালাচ্ছে বলেও জানানো হয়েছে। চালানো হচ্ছে বিভিন্ন ধরনের প্রচার। শুধু তাই নয়, মহিলাদের জন্য নির্দিষ্ট কামরাতেও অভিযান (Local Train Women Security) চালানো হচ্ছে।
আর সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে ভ্রমণ করছেন এমন পুরুষ যাত্রীদের গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, এই এক মাসে রেলওয়ে আইনের ১৬২ ধারায় মোট ১,৭৭৪ জন অপরাধীকে গ্রেফতার এবং মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।
এমনকি ৩,২৪,৪৫০/- জরিমানা আদায় করা হয়েছে বলেও রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পূর্ব রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না। পাশাপাশি কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানানো হয়েছে।
Local Train Women Security: ট্রেন এসকর্ট এবং নজরদারি:
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২টি মহিলা ইএমইউ স্পেশাল ট্রেন-সহ ৩৩৯টি ট্রেনে নিয়মিত যাতায়াত করেন আরপিএফ জওয়ানরা। যার মধ্যে ৭৪টি এক্সপ্রেস ট্রেনে পুরুষ এবং মহিলা আরপিএফ কর্মীরা যৌথভাবে নিরাপত্তা দেওয়ার কাজ করে বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, নেটওয়ার্ক জুড়ে ১৭০ টি স্টেশনে মোট ৩,৮৯৪ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, বিশেষত মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য আরপিএফ দ্বারা ৮৭ টি স্টেশনে ২,২৬৫ টি ক্যামেরা মাধ্যমে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।
Local Train Women Security: সচেতনতা
পূর্ব রেলের তরফে জানা যাচ্ছে, সুরক্ষা প্রোটোকল এবং সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে স্টেশনে, ট্রেনে এবং স্কুল ও কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে মহিলা যাত্রীদের সচেতনতা (Local Train Women Security) প্রচার চালানো হচ্ছে। শুধু তাই নয়, ট্রেন এসকর্ট এবং যাত্রী ইন্টারফেস অপারেশন চলাকালীন আরপিএফ কর্মীদের ১২৭ টি পরিধানযোগ্য ক্যামেরা সরবরাহ করা হয়েছে বলে জানানো হয়েছে রেলের বিজ্ঞপ্তিতে। যা সুরক্ষা পরিস্থিতির রিয়েল-টাইম পর্যবেক্ষণের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications