রায়গঞ্জে মাতৃহত্যার দায়ে ধৃত দুই বোনকে তোলা হল আদালতে

মা-কে খুন করার অভিযোগে ধৃত দুই বোন রিতিকা রায় এবং শ্রেয়া রায় নাবালিকা হওয়ায় তাদের আজ জুভেনাইল জাস্টিস কোর্টে তোলা হল।

মা-কে খুন করার অভিযোগে ধৃত দুই বোন রিতিকা রায় এবং শ্রেয়া রায় নাবালিকা হওয়ায় তাদের আজ জুভেনাইল জাস্টিস কোর্টে তোলা হল। ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার । সূত্রের খবর মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তাদের হোমে রাখা হবে ।

রায়গঞ্জে মাতৃহত্যার দায়ে ধৃত দুই বোনকে তোলা হল আদালতে

উল্লেখ্য, ধৃত দুই বোনেরই মা স্কুল শিক্ষিকা রায়গঞ্জের দেবীনগর রামকৃষ্ণপল্লীর বাসিন্দা তার মৃতদেহ শনিবার রায়গঞ্জের গোয়ালপাড়া পাতপুকুর থেকে উদ্ধার করা হয়েছিল। প্রতিবেশীদের অভিযোগ শিক্ষিকার দুই মেয়ে রিতিকা ও শ্রেয়াই তাদের গর্ভ ধারিণী মা-কে খুন করে পুকুরে ফেলে দিয়েছিল। এলাকার বাসিন্দারা গনপিটুনি দিয়েছিল ওই দুই নাবালিকাকে। পরে রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রের খবর, ওই দুই নাবালিকার বিরুদ্ধে ৩০৬ ধারায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছে। ধৃত দুজনকে রবিবার জুভেনাইল জাস্টিস কোর্টে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিক্ষিকার ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ধৃতদের কর্নজোড়ায় জুভেনাইল বোর্ডের সরকারি হোমে রাখা হবে। রায়গঞ্জের দেবীনগর এলাকার রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারী জানিয়েছেন, রিতিকা ও শ্রেয়া দুজনেই তারা তাদের মার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে আমার কাছে বহুবার অভিযোগ এসেছিল।

সেজন্য আমি নিজে তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। এলাকায় ওই দুই অভিযুক্ত মেয়ের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ রয়েছে। এখন তাদের এই এলাকায় পেলে জনরোষের মুখে পরবে তারা। তাদের আপাতত হোমে রাখার ব্যাবস্থা করতে অনুরোধ জানিয়েছি।

[ ভোটের মুখে বড়সড় ভাঙন কংগ্রেসে, হেভিওয়েট দুই নেতা যোগদান করলেন বিজেপিতে]
.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+