এবার পণের বলি বীরভূমের গৃহবধূ, গ্রেফতার স্বামী
ফের পণের বলি হলেন এক গৃহবধু৷ মৃত বধূর নাম হাসিনা বিবি৷ স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগে ধৃত স্বামী রমজান শেখকে গ্রেফতার করেছে পুলিশ৷
বীরভূম, ১৮ অক্টোবর : হাওড়ার উলুবেড়িয়ার পর বীরভূমের মাড়গ্রাম। ফের পণের বলি হলেন এক গৃহবধু৷ মৃত বধূর নাম হাসিনা বিবি৷ স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগে ধৃত স্বামী রমজান শেখকে গ্রেফতার করেছে পুলিশ৷ [মিতার মৃত্যু রহস্যে নয়া মোড়, উদ্ধার 'সুইসাইড নোট', গ্রেফতার দেওর-শাশুড়ি]
৫ বছর আগে মাড়গ্রামের রমজান শেখের সঙ্গে বিয়ে হয় হাসিনার৷ বিয়ের পর থেকেই পণের দাবিতে স্ত্রীকে রমজান মারধর করত বলে অভিযোগ৷ বিয়ের সময় হয় ২ ভরি সোনা ও দেড় লক্ষ টাকা পণ নেয় রমজানের পরিবার। তারপরও আরও টাকার দাবিতে স্ত্রীয়ের উপর নির্যাতন চালাত রমজান।

গত ১৫ অক্টোবর স্ত্রীকে বেধড়ক মারধর করে সে। গলায় শাড়ির ফাঁস লাগিয়ে দেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় রমজান৷ গলায় ফাঁস লাগানো অবস্থায় হাসিনাকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। সোমবার সন্ধ্যেয় মৃত্যু হয় তার৷ ঘটনায় অভিযুক্ত রমজান সেখকে গ্রেফতরা করেছে পুলিশ।
একের পর এক বধূহত্যার ঘটনায় রাজ্যে ফের প্রশ্নের মুখে নারীর নিরাপত্তা। গত ১০ দিনে ১২টি বধূ নির্যাতনের ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন এলাকায়। ক্রমশই উদ্বেগ ছড়াচ্ছে পরিস্থিতি।












Click it and Unblock the Notifications