বদলির সুযোগ সিভিক ভলান্টিয়ারদেরও! বড় পদক্ষেপের পথে মমতা'র সরকার

West Bengal Civic Police Volunteer: লোকসভা নির্বাচনের আগে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার মহিলা সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ। বিয়ের পর মহিলা সিভিক ভলান্টিয়াররা যাতে শ্বশুরবাড়ির জেলায় বদলির সুযোগ পান সে বিষয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু হয়েছে।

আর এই সিদ্ধান্ত কার্যকর হলে চাকরি করেও মহিলা সিভিক ভলান্টিয়াররা সাংসারিক দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে করছেন শীর্ষ পুলিশ আধিকারিকরা। নয়া এই প্রস্তাব খুব শীঘ্রই নবান্নে (West Bengal Civic Police Volunteer) পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

West Bengal Civic Police Volunteer

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেত পেলেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে। গত কয়েকদিন আগেই রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে সিভিকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। প্রায় ১০০০ টাকা বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। এজন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে।

শুধু তাই নয়, রাজ্য পুলিশ প্রশাসনে সিভিক ভল্টালিয়ারদের চাকরির সুযোগও বাড়ানো হয়েছে। সংরক্ষণ ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। এবার মহিলা সিভিক ভল্টান্টিয়ারদের কথা ভেবে বড় পদক্ষেপের পথে রাজ্য পুলিশ।

বর্তমানে সিভিক ভল্টান্টিয়ারদের কাজে অনেকটাই নির্ভর করতে হয়। থানা থেকে ট্রাফিকে ডিউটির ক্ষেত্রে পুলিশের বড় ভরসার জায়গা হয়ে উঠেছে এই সিভিকরাই। প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি সিভিক ভলান্টিয়ার রয়েছে। যার মধ্যে ৪০ শতাংশের অধিক মহিলা।

বিপুল সংখ্যায় সিভিকরা পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেও বদলির সুযোগ পান না সিভিক ভলান্টিয়াররা। বিশেষ করে মহিলারা কাজে অবিবাহিত অবস্থায় কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু বিয়ের পর মহিলা সিভিক ভলান্টিয়ারদের কাজ ছেড়ে যেতে হয়।

দূরে শ্বশুরবাড়ি হওয়ার কারণে কাজ ছাড়তে হয়। বদলির সুযোগ না থাকার কারণে এই সিদ্ধান্ত নিতে হয় মহিলাদের। আর তা উচ্চপদস্থ আধিকারিকদের কানে যাওয়া মাত্র এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়।

এরপরেই ওয়েস্ট বেঙ্গল পুলিস স্টেট ওয়েলফেয়ার কমিটি মহিলা সিভিকদের বদলির প্রস্তাবসহ একটি চিঠি পাঠায় রাজ্য পুলিস ডিরেক্টরেটে। তার ভিত্তিতেই উচ্চ মহলে শুরু হয়েছে চিন্তাভাবনা। নিয়মটি কীভাবে চালু করা যায়, তার প্রাথমিক খসড়াও তৈরি হয়ে গিয়েছে বলে খবর। আর তা নবান্নে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। সেখানে সবুজ সঙ্কেত মিললেই এই বিষয়ে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+