নারী দিবসে সালিশি সভায় প্রৌঢ়াকে পিটিয়ে হত্যা, পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা
নারী দিবসের শুরুতেই নারকীয় ঘটনা প্রকাশ্যে এল। আরামবাগে সালিশি সভায় প্রৌঢ়াকে পিটিয়ে হত্যার অভিযোগ। অভিযুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনার পর থেকে পলাতক সে।
নারী দিবসের শুরুতেই নারকীয় ঘটনা প্রকাশ্যে এল। আরামবাগে সালিশি সভায় প্রৌঢ়াকে পিটিয়ে হত্যার অভিযোগ। অভিযুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনার পর থেকে পলাতক সে।

তৃণমূল কংগ্রেস নেতার ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না আসাদুল আলি নামে মাধবপুরের এক বাসিন্দা। সেই রাগে সালিশি সভা বসান বাসুলিচক গ্রামের পঞ্চায়েত সদস্য। সেখানে ডেকে মারধর করা হয় আসাদুল আলিকে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন প্রৌঢ়া মা আসেরা বিবি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা।
তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হাসপাতাল ঘিরে ফেলেন গ্রামের বাসিন্দারা। বেগতিক দেখে গ্রাম থেকে পালিয়েছেম অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা। বিশাল পুলিসবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও এলাকা উত্তেজনা রয়েছে।
।
ৃ

Click it and Unblock the Notifications