দক্ষিণ দিনাজপুরে ৬০০ বছরের পুরনো এই কালী মন্দিরে মহিলাদের প্রবেশ নিষেধ

দক্ষিণ দিনাজপুরে ৬০০ বছরের পুরনো এই কালী মন্দিরে মহিলাদের প্রবেশ নিষেধ

কেরলের শবরমতী মন্দিরের মতোই এই বাংলাতেও এমনই এক মন্দির রয়েছে যেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। দক্ষিণ দিনাজপুরে তেমনই এক মন্দির হল মন্দিরবাসীনি কালী মায়ের মন্দির।

দক্ষিণ দিনাজপুরে ৬০০ বছরের পুরনো এই কালী মন্দিরে মহিলাদের প্রবেশ নিষেধ


এমনিতে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের বিভিন্ন বিষয়। এখানে যেমন রয়েছে বৌদ্ধতান্ত্রিক নিদর্শন, মহাভারতের নিদর্শন তেমনি রয়েছে শাক্ততন্ত্রের নিদর্শনও। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের ফিকাহার এলাকার মন্দিরবাসীনি কালী মায়ের মন্দির প্রায় ৬০০ বছরের পুরনো। এই কালী মাকে প্রতিষ্ঠা করেছিলেন এক মহিলা তান্ত্রিক। লোকশ্রুতি রয়েছে, এই মহিলা তান্ত্রিক কালীর স্বপ্নাদেশ পেয়ে তাঁর কিশোরী কন্যাকে জীবন্ত কবর দেন এবং তার ওপরই গড়ে তোলেন এই কালী মায়ের মূর্তি। এখানে বসেই তান্ত্রিক তাঁর তন্ত্রসাধনা করতেন। তান্ত্রিকের মৃত্যুর পর এরপর দক্ষিণ দিনাজপুরের এক জমিদার তান্ত্রিকের তন্ত্র সাধনার জায়গাতেই এই মন্দির গড়ে তোলেন। যা ৬০০ বছেরেরও পুরনো।

এই মা কালী হলেন অসূর্যস্পর্শা (‌সূর্যের আলো দেখেননা তিনি)‌। মন্দিরেই বাস এই দেবীর তাই এই দেবীকে মন্দিরবাসীনি দেবী হিসাবে ডাকা হয়। প্রতি বছর কালীপুজোর দিন সূর্যাস্তের পরে কালীর মূর্তি তৈরি করার সঙ্গে সঙ্গে চক্ষু দান সহ মূর্তি তৈরি করে একরাতের মধ্যে পুজো সম্পন্ন করা হয় এবং সূর্যোদয়ের আগেই মাকে বিসর্জন দেওয়া হয়ে থাকে। এই প্রথাই চলে আসছে দীর্ঘদিন ধরে। শাক্তমতে পুজো হয় তাই বলি দেওয়ার প্রচলন রয়েছে এই কালী পুজোয়। তবে ৬০০ বছর পর মন্দিরের অবস্থা প্রায় ভগ্নাশেষ। এই পুজোতে সবচেয়ে উল্লেখযোগ্য হল, এখানে মহিলাদের প্রবেশ নিষেধ। পুজোর কাজ থেকে শুরু করে সবকিছু পুরুষরাই করে থাকেন। এমনকী ওই দেবীর ছবি তোলাও নিষেধ, যদি দেবী সূর্যের আলো দেখে ফেলেন তাতে গ্রামের অকল্যাণ হতে পারে বলে মনে করে গ্রামবাসীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+