মদের লাইসেন্স বাতিলের দাবিতে পথে মহিলারা
মদের লাইসেন্স বাতিলের দাবিতে পথে মহিলারা
মদের লাইসেন্স বাতিলের দাবিতে পথে নেমেছেন মহিলারা। আলিপুরদুয়ারে মদের লাইসেন্স দেওয়া নিয়ে ক্ষুব্ধ সাধারন মানুষ।

আলিপুরদুয়ারের ভাষারডাবড়ীতে ৩১ নং জাতীয় সড়কের পাশে একটি মদের দোকানের লাইসেন্স দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এলাকায় কয়েকশো মহিলা প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন। মানবিক মুখ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আন্দোলনে মহিলাদের পাশে দাঁড়ায়।
আন্দোলনকারীদের বক্তব্য, এলাকায় স্কুল আছে। ছেলে মেয়েরা পড়াশুনা করে। এই ভাবে মদের দোকান এর লাইসেন্স দেওয়া হলে এলাকার পরিবেশ নষ্ট হবে বলে দাবি করা হয়। মানবিক মুখ সংগঠনের কর্নধার রাতুল বিশ্বাস বলেন, আলিপুরদুয়ারে মদের দোকানের লাইসেন্স দিচ্ছে প্রশাসন। এ ব্যাপারে মন্ত্রীকে অভিযোগ জানাবেন আন্দোলনকারীরা।












Click it and Unblock the Notifications