জমি বিবাদে পিটিয়ে খুন মহিলা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর

জমি-বিবাদের জেরে এক মহিলাকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের। বাড়িতে চড়াও হয়ে সরিপান বিবি (৪৫) নামে এক মহিলাকে মারধর করে দুষ্কৃতী দল।

দক্ষিণ ২৪ পরগনা, ২০ মার্চ : জমি-বিবাদের জেরে এক মহিলাকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের। বাড়িতে চড়াও হয়ে সরিপান বিবি (৪৫) নামে এক মহিলাকে মারধর করে দুষ্কৃতী দল। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তারপর চিত্তরঞ্জন হাসপাতালে মৃত্য হয় তাঁর। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে এলাকাবাসী।

সরিপান বিবির পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হল সকুর মোল্লা, রসিদ মোল্লা, রিয়াস মোল্লা ও আসরফ মোল্লা। সরিপান বিবির মৃত্যুর খবর আসতেই এলাকাবাসী চড়াও হয় অভিযুদের বাড়িতে। ভাঙচুর করা হয় বাড়িঘর।

জমি বিবাদে পিটিয়ে খুন মহিলা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর

একটি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল। জমির দখল নিতে গেলে বাধা দেন সরিপান বিবি। তখন তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। তাঁকে বাচাতে গিয়ে আক্রান্ত হন স্বামী-ছেলেও। দুষ্কৃতীরা মারধর করে পালিয়ে যায়। আহত সরিপান বিবিকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+