সন্তানকে নির্মমভাবে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের! সিপিএম নেত্রীর বাড়ির ঘটনায় চাঞ্চল্য

সন্তানকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা, এমনই অভিযোগ উঠেছে দমদমের পৌলমী সেনের বিরুদ্ধে। অভিযোগ, তিনি নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছেন।

সন্তানকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা, এমনই অভিযোগ উঠেছে দমদমের পৌলমী সেনের বিরুদ্ধে। অভিযোগ, তিনি নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছেন। এরপরই ফ্ল্যাটের ৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন পৌলমী। এরপর পৌলমীকে আহত অবস্থায় উদ্ধার করে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। উল্লেখ্য, প্রাক্তন সিপিএম কাউন্সিলর মালবিকা সেনের মেয়ে পৌলমী।

সন্তানকে নির্মমভাবে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের! নিমেষে চরম পরিণতি শহরের এই পরিবারে

বহুদিন ধরেই বিবাহ বিচ্ছিন্না পৌলমী। আশপাশের অনেকেরই দাবি পৌলমী মানসিক অবসাদে ভুগতেন। দমদমের ১৩ নম্বর এমসি গার্ডেনের ওই ফ্ল্যাটে নিজের ৮ বছরের সন্তান ও বৃদ্ধা মায়ের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। স্থানীয়দের দাবি, আর্থিকভাবে সেভাবে স্বচ্ছল ছিল না পৌলমীর পরিবার। আশপাশের কারোর সঙ্গেই সেভাবে মিশতেন না পৌলমী ও তাঁর পরিবারের সদস্যরা। এদিকে, রবিবার বিকেল ৫ টা নাগাদ আচমকাই ফ্ল্যাটে কিছু পড়ে যাওয়ার বিকট শব্দ শোনা যায়। সকলে বেরিয়ে এসে আশঙ্কাজ জনক আবস্থায় পৌলমীকে উদ্ধার করে। পরে তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়।

বিকেল ৫ টার এই ঘটনার পর , রবিবার সন্ধ্যে ৭ টা নাগাদ ঘটনাস্থলে আস পুলিশ। শিশু খুনের ঘটনায় রুজু করা হয়েছে খুনের মামলা। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। রবিবার বিকেলের এক নিমেষের ঘটনায় কার্যত বিধ্বস্ত অবস্থা গোটা পরিবারটির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+