পানিহাটিতে তর্পণ করতে এসে তলিয়ে যেতে যেতে রক্ষা মহিলার
উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি বারোমন্দির গঙ্গার ঘাটে তর্পণ করতে এসে তলিয়ে যাচ্ছিলেন অলোকা দাস নামে বছর ৪৫ এর এক মহিলা।
উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি বারোমন্দির গঙ্গার ঘাটে তর্পণ করতে এসে তলিয়ে যাচ্ছিলেন অলোকা দাস নামে বছর ৪৫ এর এক মহিলা। তিনি সোদপুরেরই বাসিন্দা। শেষ পর্যন্ত কোনওমতে প্রাণে বাঁচলেন তিনি।

ওই ঘাটেই তখন স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে বিশ্রাম করছিলেন হ্যাম রেডিওর রাজ্য সম্পাদক অম্বরীশ নাগ। তাঁর নজরে আসতেই স্ত্রীর হাতে নিজের ঘড়ি, মোবাইল ও মানিব্যাগ দিয়েই মুহূর্তের মধ্যেই গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন তিনি। জীবনে ঝুঁকি নিয়ে অনেক কষ্টে অলোকা দাসকে উদ্ধার করে পাশের ঘাটে তুলে আনেন অম্বরীশবাবু।

গঙ্গার ঘাটে তর্পণ করতে আসা পূর্ণার্থীদের অভিযোগ ওই ঘাটে কর্তব্যরত পুলিশ কর্মীরা তখন ঘাটের বাইরে খবরের কাগজ পড়তে মত্ত। ঘাটে ছিলেন না সিভিল ডিফেন্সের কোন কর্মীরাও। গঙ্গায় তর্পণ চলাকালীন প্রত্যেক জনবহুল ঘাটে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা নৌকা নিয়ে প্রস্তুত থাকার কথা।
তবে এদিন ব্যারাকপুর শিল্পাঞ্চলে তা ছিল হাতে গোনা কয়েকটি ঘাটেই। ঘটনার পর অম্বরীশ নাগের ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।












Click it and Unblock the Notifications