ঝাড়গ্রামে কন্যা সন্তানকে খুন করে আত্মহত্যা মায়ের
তিন বছরের কন্যা সন্তানকে খুন করে আত্মহত্যা করেছেন মা। মৃতের নাম মিতা মন্ডল।
তিন বছরের কন্যা সন্তানকে খুন করে আত্মহত্যা করেছেন মা। মৃতের নাম মিতা মন্ডল। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার রোহিনী গ্রামের ঘটনা। মিতার স্বামী বুদ্ধদেব মন্ডল এলাকায় লাউদহ স্কুলের শিক্ষক। কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে যে মেয়েকে শ্বাসরোধ করে খুনের পর আত্মহত্যা করেছে মিতা। কেন স্ত্রী এমন কাজ করেছে তা বুঝতে পারছে না বুদ্ধদেব মন্ডল।
পুলিশ জানায় যে বুদ্ধদেব মন্ডল বাড়িতে ফিরে দেখে দরজা বন্ধ। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন যে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাখা থেকে ঝুলছে তার স্ত্রী। নিচে পড়ে আছে তার কন্যার দেহ। পুলিশ জানায় যে এই তিন বছরের কন্যা সন্তান, দেবলীনাকে, শ্বাসরোধ করার পর তার মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস দিয়ে দেওয়া হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।












Click it and Unblock the Notifications