নানুরের হাটসেরান্দী গ্রামে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে শঙ্করী বাগদির

ফের অশান্তি বীরভূম জেলার নানুরে। সোমবার নানুরের হাটসেরান্দী গ্রামে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে শঙ্করী বাগদি নামে এক মহিলার।

ফের অশান্তি বীরভূম জেলার নানুরে। সোমবার নানুরের হাটসেরান্দী গ্রামে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে শঙ্করী বাগদি নামে এক মহিলার। মৃতের ছেলে উদয় বাগদি ও জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডলের দাবি এই খুনের পেছনে আছে তৃণমূল কংগ্রেস। এই পরিবারের লোকজন আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন। এখন সেই সম্পর্ক ছিন্ন করে বিজেপি র সঙ্গে আছেন।

নানুরের হাটসেরান্দী গ্রামে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু শঙ্করীর

এই রাগ থেকেই সোমবার উদয়ের ওপর হামলা চালাতে আসে তৃণমূল কংগ্রেসের লোকজন। তারা বেশ কয়েকটা গুলি চালায়। ছেলে কে বাঁচাতে এগিয়ে আসে তার মা শঙ্করী বাগদি। বুকে গুলি লাগে তার। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে প্রথমে বাধা দেয় গ্রামের বাসিন্দা। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে যে তারা জেনেছে একটি গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলের বাড়ি হাটসেরান্দী গ্রামে। এই ঘটনায় কিছুটা অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। যদিও জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অভিজিত্ সিংহ দাবি করেন যে ওই যুবকের সঙ্গে পাশের পাডার এক মহিলার অবৈধ সম্পর্ক আছে। তা নিয়ে এদিন দুই পাডার মধ্যে গন্ডগোল হয়। এর সাথে রাজনীতি র কোনও সম্পর্ক নেই। কিন্তু বিজেপি এই ঘটনাতেও রাজনৈতিক রঙ লাগাতে চাইছে।

যদিও উদয়ের দাবি, তার সাথে কোনও মহিলার অবৈধ সম্পর্ক নেই। মিথ্যা অভিযোগ এনে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছেড়ে আসার কারণে তাদের ওপর হামলা হয়েছে। গ্রামে উত্তেজনা থাকার জন্য পুলিশের টহল চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+