কুমারগ্রাম চা বাগানে মহিলার মৃতদেহ উদ্ধার
কামাখ্যাগুড়ির পর কুমারগ্রাম চা বাগানে এক অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।
কামাখ্যাগুড়ির পর কুমারগ্রাম চা বাগানে এক অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।

শুক্রবার কুমারগ্রাম চা বাগানের ২ নম্বর সেকশন সংলগ্ন ড্রেনে ওই মহিলার পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগ্রাম থানার পুলিশ। এলাকায় নিরাপত্তা ঢিলেঢালা থাকার অভিযোগ তুলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই মহিলাকে খুন করে মৃতদেহ ওই চা বাগানে ফেলে দিয়ে গেছে। কিন্তু কী কারণে এই খুন এবং কারাই বা এর পিছনে জড়িত, তা অবশ্য এখনই পুলিশের কাছে স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Click it and Unblock the Notifications