মহিলার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ইসলামপুরে

এক অজ্ঞাত পরিচয় মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। আলুয়াবাড়ি স্টেশনের রেললাইনের ধার থেকে ক্ষত বিক্ষত ওই মহিলার দেহ উদ্ধার করে জিআরপি পুলিশ।

এক অজ্ঞাত পরিচয় মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। আলুয়াবাড়ি স্টেশনের রেললাইনের ধার থেকে ক্ষত বিক্ষত ওই মহিলার দেহ উদ্ধার করে জিআরপি পুলিশ। এরপর ইসলামপুর মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

মহিলারর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ইসলামপুরে

ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশন রোডে স্টেশনের জি আর পি পুলিশের প্রাথমিক ভাবে অনুমান করছে যে ট্রেন থেকে ধাক্কা মেরে কেউ ফেলে দিয়েছে মহিলাকে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে জি আর পি পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনের রেললাইনের ধারে এক অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ পরে থাকতে দেখা যায় সেই সময় ছুটে আসে আলুয়াবাড়ি স্টেশনের জিআরপি পুলিশ এছাড়া পুলিশের কর্তৃপক্ষ , তারপরই কর্তৃপক্ষর নির্দেশে জি আর পি কনস্টেবল রকেট ঘোষ ওই মহিলাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে । অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যুকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে।

আলুয়াবাড়ি স্টেশনের জি আর পি কনস্টেবল রকেট ঘোষ জানিয়েছেন সম্ভবত কোনও ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, কোন ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে কেউ কোনও কিছু বলতে না পারায় রহস্যর দানা বেঁধেছে । এদিকে রেল স্টেশন চত্বরের ঘটনা হওয়ায় পর ইসলামপুর থানার পুলিশ এনিয়ে কোনও উদ্যোগ নেয়নি। ফলে অজ্ঞাত পরিচয় ওই মহিলার মৃতদেহ ঠাঁই হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+