সাঁতরাগাছিতে ভাড়াটের স্ত্রীকে ধর্ষণ করল বাড়িওয়ালা

মসজিদতলার বাড়িতে তিন মাস আগে এসে উঠেছিলেন ওই বধূ ও তাঁর স্বামী। নির্যাতিতার অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পর তিনি স্নান করতে গিয়েছিলেন। যখন স্নান করে ঘরে ঢুকতে যাচ্ছিলেন, তখন পিছন থেকে এসে তাঁকে প্রথমে জাপটে ধরে বাড়িওয়ালা মুনির দেওয়ান। তার পর মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে যায় ও ধর্ষণ করে। হুমকি দিয়ে বলে, ঘটনাটি চেপে যেতে।
রাতে স্বামী বাড়ি ফিরে এলে ওই মহিলা সব কিছু জানান। পরদিন বাড়িওয়ালার কাছে গিয়ে প্রতিবাদ করলে ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ করে অভিযুক্ত। তাঁরা এক বন্ধুর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এর পর অভিযুক্ত নিজেই প্রস্তাব দেয় ৫০ হাজার টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে নিতে। কিন্তু ধর্ষিতা রাজি না হওয়ায় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। রবিবার তাঁরা সাঁতরাগাছি থানায় অভিযোগ জানান। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে।












Click it and Unblock the Notifications