দিলীপের সামনে নো এনআরসি, নো সিএএ পোস্টার নিয়ে প্রতিবাদ, তুলকালাম পাটুলিতে
বিজেপির দাপুটে রাজ্য সভাপতির সামনেই নো সিএএ, নো এনআরসি লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ তরুণীর।
বিজেপির দাপুটে রাজ্য সভাপতির সামনেই নো সিএএ, নো এনআরসি লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ তরুণীর। তুলকালাম কাণ্ড দক্ষিণ কলকাতার পাটুলিতে। পুলিসের সামনেই তরুণীকে হেনস্থা গেরুয়া বাহিনীর।

বৃহস্পতিবার পাটুলিতে অভিনন্দন যাত্রা করছিল বিজেপির শ্রমিক সংগঠন। দিলীপ ঘোষ ছিলেন একেবারে প্রথম সারিতে। মিছিলের অনুমতি না নিয়েই পথে নেমেছিল বিজেপি। পুলিসের ব্যারিকেডের সামনে নো এনআরসি, নো সিএএ পোস্টার লিখে মিছিলের পথ আটকে দাঁড়ায় সংস্কৃত কলেজের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত। দিলীপ ঘোষ দেখতে পেলেও কোনও কথা না বলেই এগিয়ে যান। কিন্তু মিছিলের বাকি সমর্থকরা সেটা মেনে নিতে পারেননি। তাঁরা ঝাপিয়ে পড়েন তরুণীর উপর। হেনস্থা করা হয় তাঁকে।
সাংবাদিকদের সহায়তায় গেরুয়া বাহিনীর হামলা থেকে বেরিয়ে আসেন তিনি। তবে নিজেকে কোনও রাজনৈতিক দলের নয় বলে দাবি করেছেন সুদেষ্ণা। অসমে এনআরসির প্রভাব দেখেই নিজেকে দমিয়ে রাখতে পারেননি বলে জানিয়েছেন ছাত্রী।












Click it and Unblock the Notifications