পরকীয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিল নিজের মেয়ে! মা নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত
নিজের মা জড়িয়ে পড়েছিল পরকীয়ায়। বাড়িতে একাধিক পুরুষের আনাগোনা শুরু হয়েছিল। এমন ঘটনা মেনে নিতে পারেনি মেয়ে।
নিজের মা জড়িয়ে পড়েছিল পরকীয়ায়। বাড়িতে একাধিক পুরুষের আনাগোনা শুরু হয়েছিল। এমন ঘটনা মেনে নিতে পারেনি মেয়ে। মায়ের কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আর মেয়ের এমন প্রতিবাদে রাগে অগ্নিশর্মা হয়ে শেষ অবধি তাকে খুন করেছে মা। এমনই অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বর্ধমানের কালনার মন্তেশ্বর এলাকায়। মন্তেশ্বরের মামুদপুর গ্রামে মা ও মেয়ে থাকত। সেখানেই মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে। অভিযোগ, মেয়েকে খুন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে অভিযুক্ত মহিলা। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে।
পড়শিদের অভিযোগ, মহিলা পরকীয়ায় জড়িয়েছিলেন। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক মানতে না পেরে মেয়ে প্রতিবাদ জানালে তাকে প্রথমে শারীরিক অত্যাচার করা হয়। অভিযোগ, পরে মেয়েকে খুন করা হয়।
গ্রামবাসীরা পুলিশ দেখেই বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পলাতক মহিলার খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।












Click it and Unblock the Notifications