হাওড়ায় শাশুড়ি-বউমাকে গণধর্ষণ,গ্রেফতার সাত

হাওড়ায় শ্বাশুড়ি-বউমাকে গণধর্ষণ,গ্রেফতার সাত
হাওড়া, ৬ ফেব্রুয়ারি : মঙ্গলবার রাতে শাশুড়ি-বউমাকে একসঙ্গে গণধর্ষণের অবিযোগ উঠল। হাওড়ায় আমতার মুক্তিকট এলাকায় ঘটনাটি ঘটেছে। রাতভর খানাতল্লাশির পর অভিযুক্ত আট জনের মধ্যে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদের উলুবেড়িয়া আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের ১০ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

২৭ বছরের এক মহিলা ও তাঁর ৪৩ বছর বয়সী শাশুড়িকে আট জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগ প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস সমর্থক। নির্যাতিতা দুজনকেই প্রথমে আমতা গ্রামীণ হা,পাতালে নিয়ে যাওয়া হয়। এর পর অবস্থার অবনতি হলে তাদের উলুবেড়িয়া সাব-ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়।

আমতা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল সমর্থক

অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা জানিয়েছেন, আটজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। য়াদের মধ্য়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। একজন পলতাক। নির্যাতিতাদের মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সূত্ররে খবর অনুয়ায়ী, এই এলাকায় সিপিএম-তৃণমূল বিবাদ দীর্ঘদিনের। এই ঘটনার সিপিএম-তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। অধিকাংশ সিপিএম সমর্থককেই আটক করা হয়েছে। নির্যাতিতার পরিবারের সদস্যদেরও আটক করা হয়েছে বলে খবর। ামেদের একটি প্রতিনিধি দল হাসপাতালে নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে গেলে বাধা দেওয়া হয় বলে সূত্ররে তরফে জানা গিয়েছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছিল। শেষমেষ প্রতিহিংসাপরায়ণ হয়েই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+