চলন্ত বাসের বাইরে মাথা বের করে বমি! খুঁটিতে লেগে খুলি উড়ে গেল মহিলার
চলন্ত বাস থেকে বমি করার সময় বিদ্যুতের খুঁটিতে আঘাত লেগে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম ভানু মন্ডল। এদিন ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায়।
চলন্ত বাস থেকে বমি করার সময় বিদ্যুতের খুঁটিতে আঘাত লেগে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম ভানু মন্ডল। এদিন ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায়।

মৃতের বাড়ি ওই জেলার জিয়াগঞ্জ। বছর ২৪ এর এই মহিলা লালবাগ হাসপাতালের সামনে ফল বিক্রি করে। অন্যদিনের মতো এদিনও ভানু জিয়াগঞ্জ থেকে বহরমপুর গামী একটি বাসে ওঠে। শরীর খারাপ থাকার জন্য , সে লালবাগের নাকুরতলা এলাকায় বাসের জানালা দিয়ে মুখ বের করে বমি করতে শুরু করে। সেই সময় রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে তার মাথায় আঘাত লাগে। এর ফলে তার মাথা ফেটে যায় ও সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে যে এর পর এই বাস দাঁড় করিয়ে তার চালককে মারতে শুরু করে এলাকার মানুষ। ওই চালক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

Click it and Unblock the Notifications