স্বামীর বন্ধুর ‘প্রেমে পাগল’ হয়ে ঘর ছেড়েছিলেন বধূ, তারপর যা ঘটল গায়ে কাঁটা দেবে
স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম, তারপর তাঁর হাত ধরে একেবারে চেন্নাই ছেড়ে চলে আসা মুর্শিদাবাদের গ্রামে। তিনমাস কাটতে না কাটতেই মোহভঙ্গ। উধাও পরকীয়া।
স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম, তারপর তাঁর হাত ধরে একেবারে চেন্নাই ছেড়ে চলে আসা মুর্শিদাবাদের গ্রামে। তিনমাস কাটতে না কাটতেই মোহভঙ্গ। উধাও পরকীয়া। যখন বুঝতে পারলেন তিনি প্রতারিত, তখন একূল-ওকূল সবই গিয়েছে। একেবারে মাঝ দরিয়ায় পড়লেন বধূ। দেড় বছরের সন্তানকে কোলে নিয়ে তিনি এখন দিশেহারা। আশ্রয় তাঁর রেলস্টেশন।
রেলযাত্রীদের সহায়তায় ওই তরুণী গৃহবধূকে কেতুগ্রাম গঙ্গাটিকুরি স্টেশন থেকে বৃহস্পতিবার উদ্ধার করেছে রেল পুলিশ। তারপর তাঁকে জেরা করেই উঠে আসে চাঞ্চল্যকর কাহিনি। ওড়িশার জগৎসিংপুর জেলায় নারায়ণদেব গ্রামে তাঁরা বাপের বাড়ি। স্বামীর নাম রাখাল মল্লিক। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে।

কর্মসূত্রে তাঁরা থাকতেন চেন্নাইয়ে। সেখানে একটি কারখানায় কাজ করতেন রাখাল। কিন্তু প্রায় মদ খেয়ে এসে স্ত্রীকে মারধর করতেন। এই অবস্থায় স্বামীর এক বন্ধু আশিফ শেখ সেইসময় তাঁকে খুব সাহায্য করেন। আসিফের বাড়ি মূর্শিদাবাদে। রাখালের সঙ্গে একই কারখানায় কাজ করতেন তিনিও। এরপর আসিফের সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ওই বধূ।
স্বামীর অত্যাচারে অতীষ্ট বধূ শেষমেশ পরকীয়ায় মজে আসিফের হাত ধরে বাড়ি ছাড়েন দেড় বছরের সন্তানকে কোলে নিয়ে। সটান চলে আসেন মুর্শিদাবাদে। আসিফ তাঁকে নতুন সংসারের স্বপ্ন দেখান। কিন্তু মুর্শিদাবাদে এসেই তিনি বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করলেও, প্রেমিক তাঁকে নিয়ে সংসার করতে চায় না।
পরকীয়ার মোহ কাটতেই ওই বধূকে ফেরত পাঠাতে চায় আসিফ। বৃহস্পতিবার তাঁকে তুলে দেওয়া হয় ট্রেনে। তারপর এসে পড়েন কেতুগ্রামে গঙ্গাটিকুরি স্টেশনে। তাঁকে উদ্ধারের পর রেলপুলিস এখন চেষ্টা করছে বধূর বাপের বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করার। পুলিশ এই ঘটনায় আসিফের খোঁজ চালাচ্ছে। রাখালের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications