কালিয়াগঞ্জে ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু
কালিয়াগঞ্জে ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু
ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার বটতলি এলাকায় ১০ নম্বর রোডে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরেই ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানতে পেরেছে মৃতা ওই মহিলার নাম উর্মিলা ঋষি।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি এই ঘটনার তদন্তও শুরু করেছে হেমতাবাদ থানার কৃষ্ণবাটি শের গ্রামের বাসিন্দা উর্মিলা ঋষি তাঁর স্বামী জিতেন ঋষির সাথে একটি কাজে বাঘন বটতলীতে যাচ্ছিলেন সেই সময়। সেখান থেকে রাস্তা পার হতে গিয়ে উর্মিলা ঋষিকে দ্রুতগামী একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় উর্মিলা দেবীর।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দুর্ঘটনার জেরে রায়গঞ্জ-বালুরঘাট ১০ নম্বর রাজ্য সড়ক কিছুক্ষনের জন্য যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।












Click it and Unblock the Notifications