মালদহে মহিলার মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে
ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল রাজ্যের একটি নার্সিংহোমের বিরুদ্ধে। সদ্য সন্তানের জন্ম দেওয়া এক মহিলার মৃত্যুতে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে পরিবার। ঘটনাটি ঘটেছে মালদহে।
মালদহ, ২ এপ্রিল : ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল রাজ্যের একটি নার্সিংহোমের বিরুদ্ধে। সদ্য সন্তানের জন্ম দেওয়া এক মহিলার মৃত্যুতে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে পরিবার। ঘটনাটি ঘটেছে মালদহে।
জানা গিয়েছে, মালদহের বাঁশবাড়ি এলাকায় মাতৃমঙ্গল নার্সিংহোমে গত সপ্তাহে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ডলি রায় নামে এক মহিলা। তিনি স্থানীয় বাসিন্দা। নার্সিংহোমেই ডলিদেবী এক কন্যা সন্তানের জন্ম দেন। বেশ কয়েকদিন নার্সিংহোমে কাটানোর পরে ডলিদেবী শনিবার বাড়ি ফেরেন।

অভিযোগ বাড়ি ফেরার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বাডডির লোকেরা তাঁকে সেই মাতৃমঙ্গল নার্সিংহোমেই ভর্তি করেন। কিন্তু তাতেও ডলিদেবীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এরপর গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এই ঘটনার জেরেই নার্সিংহোম উত্তপ্ত হয়ে ওঠে। রোগীর বাড়ির লোকেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হন। এদিন সকালে নার্সিংহোমে বিক্ষোভ দেখানোর পরে মালদহের ইংরেজবাজার থানায় অভিযোগও জানানো হয়।
যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক গোটা বিষয়টি অস্বীকার করেছেন। চিকিৎসায় কোনওরকম গাফিলতি হয়নি বলেই তারা দাবি করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications