হাতির আক্রমণে গোয়ালতোড়ে প্রাণ হারালেন মহিলা
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায় টিলাবুকা জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক মহিলার।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায় টিলাবুকা জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক মহিলার। বছর চল্লিশের এই মহিলা জঙ্গলের মধ্যে ছাতূ কুড়োতে গিয়েছিলেন।

এদিন সকালে এই জঙ্গলে হাতির দল ঘুরে বেড়াচ্ছিল । ঘন কুয়াশা থাকার জন্য মহিলা হাতি দেখতে পাননি। সেই সময়ে হাতি তাকে আক্রমণ করে। মহিলার নাম লক্ষ্মী আহির।
গত কয়েক দিন ধরে হাতির দল ঘুরে বেড়াচ্ছিল পিরাকাটা এলাকায়। মঙ্গলবার রাতে প্রায় কুড়িটি হাতির দল এই জঙ্গলে আসে।
উল্লেখ্য মঙ্গলবার ও সোমবার এই দুদিনে মাদারিহাট ও উত্তরবঙ্গের জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক দম্পতি সহ চার জনের।












Click it and Unblock the Notifications