বিমানসেবিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামী, ধরে ফেলে যা করলেন স্ত্রী

বিমান উড়ছিল বেঙ্গালুরু থেকে দিল্লির পথে। আর মাঝ আকাশে বিমান সেবিকার সঙ্গে ঘনিষ্ঠতায় আবদ্ধ হতে চাইছিলেন স্বামী মণীষ ইয়নজন। স্বামীর এই ঘৃণ্য রূপ সহজে ক্যামেরাবন্দি করে ফেলেন স্ত্রী মণীষা গুরুং।

বিমান উড়ছিল বেঙ্গালুরু থেকে দিল্লির পথে। আর মাঝ আকাশে বিমান সেবিকার সঙ্গে ঘনিষ্ঠতায় আবদ্ধ হতে চাইছিলেন স্বামী মণীষ ইয়নজন। স্বামীর এই ঘৃণ্য রূপ সহজে ক্যামেরাবন্দি করে ফেলেন স্ত্রী মণীষা গুরুং। কারণ পেশায় মনীষাও বিমান সেবিকা। ফলে তাঁর পক্ষে এই দৃশ্য ক্যামেরাবন্দি করা সহজ হয়। আর তা ক্যামেরা বন্দি করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন মণীষা।

বিমানসেবিকার সঙ্গে আপত্তিকার অবস্থায় স্বামী, ধরে ফেলে যা করলেন স্ত্রী


উল্লেখ্য, শিলুগুড়ির মাটিগাড়ার এই দম্পতির দম্পতির বিয়ে হয় ২০১১ সালে। এরপর বিমানসেবিকার পেশায় যুক্ত হয়ে বেঙ্গালুরু চলে আসেন মণীষা। এদিকে, দিল্লিতে চাকরী সূত্রে চলে যান তাঁর স্বামীও। স্ত্রীর সূত্রে মণীষের আলাপ হয় আরেক বিমান সেবিকার সঙ্গে। আর বাড়তে থাকে ঘনিষ্ঠতা। মণীষা এক প্রথম সারির বাংলা দৈনিককে জানিয়েছেন, এরপর থেকেই সন্দেহ হতে থাকে তাঁর। আর সেজন্যই স্বামীকে না জানিয়ে দিল্লিতে তাঁর কাছে যাচ্ছিলেন মণীষা।আর বেঙ্গালুরু থেকে সেই উদ্দেশে বিমানে ওঠেন তিনি। বিমানে স্বামীকে তিনি আচমকাই দেখে ফেলেন । সঙ্গে ছিলেন ওই বিমানসেবিকা। দুজনকে তিনি আপত্তিকর অবস্থায় দেখতে পেয়েই তা ক্যামেরাবন্দি করেন। পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়।

এদিকে, মণীষা ও মণীষের দাম্পত্য সমস্যা মেটানোর জন্য মাটিগাড়ার দূর্গামন্দিরে বসে যায় সালিশি সভা। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মণীষা। অভিযোগে তিনি জানান, শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে এ নিয়ে মারধরও করেছেন। পুলিশ জানিয়েছে ঘটনা ঘিরে তদন্ত শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+