মালদহে রেলের কামরা থেকে এক মহিলার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
মালদহে রেলের কামরা থেকে এক মহিলার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত এসি -২ কোচের কামরা থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মালদা টাউন স্টেশনে বৃহস্পতিবার সকালে এসি কোচের যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে মালদা টাউন স্টেশনের জিআরপি ওই মহিলার দেহ উদ্ধার করার পর ওই মহিলার দেহ নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে। কী কারণে ওই মহিলা যাত্রীর মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে মালদা রেল পুলিশ।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম কৃষ্ণা দত্ত চৌধুরী (৫৭)। ওই মহিলার বাড়ি কলকাতার দমদম লেকটাউন এলাকায়। এদিন কলকাতা থেকে তিনি শিলিগুড়িতে আত্মীয়র বাড়িতে যাবে বলে ট্রেনে করে রওনা দিয়েছিলেন। এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত এসি-২ কামরায় ছিলেন ওই মহিলা যাত্রী। কিন্তু মাঝপথে হঠাৎ করেই ওই মহিলা অচৈতন্য হয়ে যায়।এরপর তাকে ডাকা ডাকি করলে সারা দেয়নি। চলন্ত ট্রেনের মধ্যে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। পরে মালদা টাউন স্টেশনে ঢোকার পরই জিআরপি ওই মহিলার দেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলা যাত্রীর। যদিও ওই মহিলা যাত্রীর মৃত্যুর বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়ার কিছু বলা সম্ভব হবেনা। মৃত মহিলার পরিচয় পত্র এবং ফোন নম্বর থেকেই তাদের কলকাতার আত্মীয়দের খবর দেওয়া হয় জিআরপির পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications