বেতন না মেলায় ড্রাইভারের মারের অভিযোগে মৃত মহিলা
বেতন না মেলায় ড্রাইভারের মারের অভিযোগে মৃত মহিলা
বেতন না মেলায় এক চিকিৎসক ও তার স্ত্রীকে মারধর করে গাড়ির চালক। অভিযোগ, সেই মারের কারণে মৃত্যু হয়েছে চিকিৎসকের স্ত্রীর। মৃতের নাম মৌসুমী নাগ। তার বয়স ৬২ বছর।

তার স্বামী, চিকিৎসক সুব্রত নাগ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ এই ঘটনার জেরে গাড়ির ড্রাইভার তপন দাসকে গ্রেফতার করে। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে বর্ধমান শহরে খাসবাগান এলাকায়। ওই এলাকায় অনেক চিকিৎসক থাকে।
জানা গিয়েছে যে তপন সোমবার মৌসুমী নাগের কাছে গিয়ে মাইনে চেয়ে বলে যে তার টাকার দরকার তাই মাইনে দিতে হবে। মৌসুমী নাগ তাকে বলে যে এখন মাসের শেষ। তাই এক তারিখ মাইনে দিতে পারবেন। তপন দাস আবার টাকার কথা বললে মৌসুমী নাগ তাকে তার স্বামীর কাছে পাঠান। সুব্রত নাগ একই কথা বলেন। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
অভিযোগ, তখন তপন দাস রেগে গিয়ে তাদের দুজনকে লাঠি দিয়ে মারধর করে। দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৌসুমী নাগকে মৃত বলে ঘোষণা করা হয়। আর ডাক্তার সুব্রত নাগ এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, তপন দাসকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।












Click it and Unblock the Notifications