বর্ধমানে সালিশি সভায় ডেকে ডাইনি তকমা দিয়ে মারধর মহিলাকে

সালিশি সভায় ডেকে নিয়ে এসে মারধর করা হয়েছে এক মহিলাকে।

সালিশি সভায় ডেকে নিয়ে এসে মারধর করা হয়েছে এক মহিলাকে। ডাইনি তকমা দিয়ে মারধর করা হয় তাকে। বকুল টুডু নামের এই মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় এক কলেজ ছাত্রী।

বর্ধমানে সালিশি সভায় ডেকে ডাইনি তকমা দিয়ে মারধর মহিলাকে

দুজনেই কালনা হাসপাতালে ভর্তি। সোমবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার কালনার ভৈরবনালা গ্রামে। পুলিশ জানায় যে অভিযুক্তদের খোঁজে গেলে তাদের পাওয়া যায়নি।

এই গ্রামে কয়েক জন জ্বরে আক্রান্ত। তারা এই জন্য দায়ী করে বকুল টুডুকে। সোমবার রাতে একটি সালিশি সভা ডাকা হয়। সেখানে বকুলকে ডাইনি তকমা দিয়ে মারধর করা হয়।

সেখানে উপস্থিত এক কলেজের ছাত্রী বলে যে ডাইনি বলে কিছু নেই। সে ওই মহিলাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। অভিযোগ এই গ্রামের মোড়ল মঙ্গল টুডুর নেতৃত্বে মারধর করা হয় তাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+