চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মার মহিলাকে
মানবিকতা যখন থমকে যায়, তখন মানুষের অমানবিক চেহারার প্রকাশ পায়। বৃহস্পতিবার এমনই আদিম ঘটনার সাক্ষী থাকলো প্রান্তিক শহর বসিরহাট।চুরি করার অভিযোগে এক মহিলাকে দড়ি দিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মার এলাকাবাসী।

পরে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় ওই মহিলা।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সপ্তাহে বৃহস্পতিবার করে সকালে পাইকারি দ্রব্যের বিক্রির হাট বসে বসিরহাটের ভ্যাবলাতে। সেখানে নিত্য দিনের ব্যবহার্য দ্রব্যের পাশাপশি পাইকারি বাজারে সকালে পাওয়া যায় শাড়ি, গামছা, জামা, প্যান্টের মতো জিনিসপত্র ও। বিকিকিনির জন্য জমা হয় বসিরহাটের বিভিন্ন প্রান্তের লোকজন ।
এদিন সকালেই বাজারে আসেন ওই অভিযুক্ত মহিলাও। অভিযোগ, চুরি করার অপরাধে মহিলাকে হাতেনাতে ধরে ফেলে দোকানের মালিক। একে একে জমা হয় আশপাশের দোকানিরা ও। সবাই মিলে বেধরক মার মারে মহিলাকে।
তারপর বিদ্যুতের খুঁটিতে বেঁধেও শুরু হয় মারধর। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে বসিরহাট থানায় নিয়ে যায়।দোকানী আয়ুব আলী সরদার জানান, তাঁর প্রায় ১০০০ টা কার জিনিস চুরি করেছে ওই মহিলা। তিনি যখন বিক্রি করতে ব্যাস্ত ছিলেন, সেই সুযোগে ওই মহিলা কিছু জামাকাপড় চুরি করে।
একজন দেখতে পেয়ে হাতে নাতে ধরে ফেলে।
তবে ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ায় অসন্তুষ্ট স্থানীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। যারা এই অমানবিক আচরণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।












Click it and Unblock the Notifications