বারাসতে ভোরবেলায় মহিলাকে গণধর্ষণ করে খুনের চেষ্টা, আতঙ্ক এলাকায়

বারাসতে এক মধ্য বয়স্কা মহিলাকে গণধর্ষণ করে খুনের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মাঝে কিছুদিন শান্ত ছিল। ফের অশান্তির খবর মিলল বারাসতে। স্থানীয় নবপল্লি এলাকায় এক মধ্য বয়স্কা মহিলাকে গণধর্ষণ করে খুনের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মহিলার বয়স ৪৮ বছর। পাশাপাশি পুলিশ প্রথমে অসযোগিতা করে এফআইআর নিতে চায়নি বলেও অভিযোগ উঠেছে।

বারাসতে ভোরবেলায় মহিলাকে গণধর্ষণ করে খুনের চেষ্টা, আতঙ্ক এলাকায়

এই ঘটনায় স্থানীয় মানুষ এলাকার জনপ্রতিনিধি ও তার অনুগামীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁরা বিষয়টি চেপে দিতে জোর করেছেন বলে অভিযোগ। ভদ্রবাড়ির গিরীশ রোডের বাসিন্দা নির্যাতিত মহিলা এলাকায় রড চুরির প্রতিবাদ করেছিলেন। তার প্রেক্ষিতেই পাশবিক অত্যাচার চালিয়ে খুনের চেষ্টা হয় বলে খবর।

অভিযোগ, সপ্তাহের শুরুতে ভোরে ফুল তুলতে বাইরে বেরোন মহিলা। বাড়ি থেকে কয়েক পা এগোতেই তিনি লক্ষ্য করেন একটি নির্মীয়মান বাড়ি থেকে লোহার রড চুরি করছে পাঁচ দুষ্কৃতী। তাদের চিনে ফেলায় মহিলা যখন সবাইকে বলে দেওয়ার কথা বলেন,তখনই ওই দুষ্কৃতীরা পাশের একটি বাগানে মহিলাকে জোর করে তুলে নিয়ে যায়।

বারাসতে ভোরবেলায় মহিলাকে গণধর্ষণ করে খুনের চেষ্টা, আতঙ্ক এলাকায়

সেখানেই তাঁর ওপর নির্যাতন চালিয়ে লোহার রড দিয়ে মাথায় মেরে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরে মহিলাকে বিবস্ত্র অবস্থায় ফেলে দুষ্কৃতীরা চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় বারাসত জেলা হাসপাতালে মহিলা ভর্তি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনও কেউ ধরা পড়েনি। এলাকায় মানুষ আতঙ্কে থাকলেও ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+