প্রেমিককে ছেড়ে স্বামীর কাছে ফিরতেই খুন গৃহবধূ

প্রেমিককে ছেড়ে স্বামীর কাছে ফিরতেই খুন গৃহবধূ

প্রেমের টানে স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন এক গৃহবধূ। পরে অবশ্য প্রেমিককে ছেড়ে স্বামীর কাছে ফিরে আসেন। স্বামী সব কিছু মেনে নিয়ে তার সঙ্গে সংসার করছিলেন। সেই প্রেমিকের হাতে খুন হতে হল ওই মহিলাকে। কুপিয়ে খুন করার পরে ওই প্রেমিক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতারের খেড়ুর এলাকায় এই ঘটনার পর পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রেমিককে ছেড়ে স্বামীর কাছে ফিরতেই খুন গৃহবধূ

পুলিশ জানায় যে মৃতেরা হলেন ছাতনি গ্রামের পম্পা রায় ও পাশের ঘোষপাড়া গ্রামের জয়ন্ত সিংহ।

পম্পার স্বামী সৃষ্টিধর একজন চাষী। তাদের দুটি সন্তান আছে। জানা গিয়েছে যে বছর তিনেক আগে জয়ন্ত সিংহ র সাথে সম্পর্ক গড়ে ওঠে পম্পার। তারা দীর্ঘ দিন ধরে মেলামেশা করতেন। মাস ছয়েক আগে প্রেমিক জয়ন্ত র সঙ্গে চলে যান পম্পা। স্বামী সন্তান সংসার ছেড়ে থাকতে শুরু করেন জয়ন্ত র সঙ্গে। কিন্তু কিছু দিন পরে প্রেমিককে ছেড়ে আবার স্বামীর কাছে ফিরে এসে সংসার শুরু করেন। সোমবার রাতে তারা একসাথে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন।

মঙ্গলবার সকালে পাওয়া যায় পম্পার মৃতদেহ। একটি পুকুর পাড়ে পাওয়া যায় তার মৃতদেহ। তার হাত পিছমোড়া করে বাঁধা ছিল। মুখে ও শরীরের বিভিন্ন জায়গাতে কোপানোর ও আঘাতের চিহ্ন রয়েছে। এই পুকুর থেকে কিছুটা দুরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জয়ন্ত র দেহ। পুলিশের ধারনা যে পম্পা কে খুন করে আত্মহত্যা করেছেন জয়ন্ত।

পম্পার শাশুড়ি মীরাদেবী বলেন, রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলেন সকলে। এইদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। এলাকার লোকজন এসে দরজা খুলে জানান যে পুকুরের পাশে পাওয়া গিয়েছে পম্পা র মৃতদেহ।

" এখানেআসার পরে জয়ন্ত র সঙ্গে বৌমার দেখা না হলেও তারা ফোনে কথা বলত। জয়ন্ত রাতে বৌমাকে ফোন করে ঢেকে নিয়ে গিয়ে খুন করেছে। পম্পা কে খুন করার জন্য তাকে এই ভাবে রাতে ডাকা হয় ", বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানায় যে পুকুরের পাশে থেকে পম্পাকে খুন করার পর কিছু দুরে বছর 25 র জয়ন্ত আত্মহত্যা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+