গড়বেতায় ডাইনি অপবাদে কুপিয়ে খুন বৃদ্ধা
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় ডাইনি অপবাদে এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় ডাইনি অপবাদে এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। শুক্রবার রাতে তাঁতিচুয়া গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বছর ৬৫ র সরলা মান্ডিকে। তার ছেলে কালিপদ মান্ডি দাবি করেন যে কয়েক মাস আগে এলাকার একজন সাপের কামড়ে মারা যায়।

আরও দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এখন আমাদের সম্পত্তি দখল করতে কয়েক জন মাকে ডাইনি অপবাদ দেয়। সাপের কামড়ের মৃত্যু র জন্যও মাকে দায়ি করে। তার জন্য আমার মা কে কুপিয়ে খুন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে যে এই ঘটনার পর হপন মান্ডি নামের এক ব্যক্তি কে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। পুলিশ ও মনে করছে যে প্রতিবেশীর ও আত্মীয়র সঙ্গে সম্পত্তিগত বিবাদের জেরে এই খুন।
এলাকার বিডিও অভিজিৎ চৌধুরী বলেন যে একজন কে ডাইনি অপবাদে খুন করা হয়েছে বলে শুনেছি। কিন্তু একজন সাপের কামড়ে বা অন্য কোন কারণে মারা যাবে তার জন্য কাউকে ডাইনি বলা হবে এটা ঠিক না। পুলিশ কে বলেছি পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে।












Click it and Unblock the Notifications