নির্ভয়া কাণ্ডের ছায়া মমতার রাজ্যে! ৩ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ
নির্ভয়া কাণ্ডের ছায়া এবার জলপাইগুড়ির ধূপগুড়িতে। এক মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
নির্ভয়া কাণ্ডের ছায়া এবার জলপাইগুড়ির ধূপগুড়িতে। এক মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের একজন মহিলার আত্মীয় বলে সূত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির মধ্যপাড়ায় ওই আত্মীয়ের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল আক্রান্ত মহিলার। সেই সংক্রান্ত মীমাংসার প্রতিশ্রুতি দিয়েই মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। বাড়ির কাছেই একটি পুকুরের ধারে ওই আত্মীয় ও সঙ্গে থাকা ব্যক্তি মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। গণধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার রাতের এই ঘটনায় বাড়িতে দীর্ঘক্ষণ স্ত্রী কোনও সাড়া না পেয়ে খোঁজ শুরু করেন স্বামী। রবিবার সকালে স্থানীয়দের সহায়তায় মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
খবর পেয়েই মহিলার বয়ান রেকর্ড করতে জলপাইগুড়ি সদর হাসপাতালে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং ধূপগুড়ির আইসি। মহিলার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়। ঘটনায় তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা।












Click it and Unblock the Notifications